Suvendu Adhikari

দুর্ভোগে ডিলিটেড ভোটাররা! মুর্শিদাবাদের প্রত্যেক ব্লকে ট্রাইব্যুনাল গড়তে শুভেন্দুকে চিঠি অধীরের

তিনি জানান, এসআইআর প্রক্রিয়ায় তাঁর জেলা মুর্শিদাবাদ থেকে সবচেয়ে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। সংখ্যাটা পাঁচ লক্ষেরও বেশি।

Advertisement
সোমনাথ রায়
সোমনাথ রায়

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৭:৩৪

options
link
দুর্ভোগে ডিলিটেড ভোটাররা! মুর্শিদাবাদের প্রত্যেক ব্লকে ট্রাইব্যুনাল গড়তে শুভেন্দুকে চিঠি অধীরের
ফাইল ছবি।

মুর্শিদাবাদের ভোটারদের দুর্ভোগ কমাতে জেলার প্রত্যেকটি ব্লকে আপিল ট্রাইব্যুনাল করা হোক, এই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি। তিনি জানান, এসআইআর প্রক্রিয়ায় তাঁর জেলা মুর্শিদাবাদ থেকে সবচেয়ে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। সংখ্যাটা পাঁচ লক্ষেরও বেশি। এই সকল মানুষের সুবিধার্থে প্রত্যেক ব্লকে ট্রাইব্যুনাল গড়ার আর্জি জানান কংগ্রেস নেতা।

Advertisement

রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদের মানুষ নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে এবার ট্রাইব্যুনালে আবদন জানাচ্ছেন। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে দূরের ট্রাইব্যুনালে গিয়ে খেটে খাওয়া দিনমজুর, গরিব মানুষরা দুর্ভোগে পড়ছেন। তাই মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেক ব্লকে আপিল ট্রাইব্যুনাল গড়ার আবেদন জানিয়েছেন অধীর চৌধুরি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিঠিতে তিনি লেখে, ভোটার তালিকা থেকে জেলার প্রচুর মানুষের নাম বাদ যাওয়ায় তাঁরা ট্রাইব্যুনালে আবেদন জানাতে বাধ্য হচ্ছেন। রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলা অন্যতম অনগ্রসর ও অর্থনৈতিকভাবে দুর্বল জেলা। আর্থিকভাবে দুর্বল, অসহায় শ্রেণি, দিনমজুর, প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম, সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের ট্রাইব্যুনালের সামনে হাজিরা দেওয়ার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জেলার প্রত্যেক ব্লকে আপিল ট্রাইব্যুনাল গড়ার বিষয়টি বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন জানান অধীর। তিনি আরও জানান, ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল থাকলে নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্য সহজেই মানুষ আবেদন জানাতে পারবেন।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.