বঙ্গে পালাবদল
Suvendu Adhikari

কোথায় পুষ্পা? ফলতায় দাঁড়িয়ে ‘ভাইপোর জাহাঙ্গির’কে তোপ শুভেন্দুর

ভোট মিটলেই জাহাঙ্গিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ২০:১৮

options
link
কোথায় পুষ্পা? ফলতায় দাঁড়িয়ে ‘ভাইপোর জাহাঙ্গির’কে তোপ শুভেন্দুর
ফলতায় সভায় শুভেন্দু অধিকারী।

আগামী ২১ মে ফলতা বিধানসভায় নির্বাচন। তার আগেই সেখানেই মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম রাজনৈতিক সভা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই সভা থেকেই জাহাঙ্গির খানকে একহাত নিলেন তিনি। একইসঙ্গে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাহাঙ্গির খানের উদ্দেশে বলেন, ”কোথায় পুষ্পা, দেখা পাওয়া যাচ্ছে না কেন? এবার কাউকে অশান্তি করতে দেওয়া হবে না।” শুধু তাই নয়, শুভেন্দুর কথায়, ”২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় ১৯ জন কুখ্যাত অপরাধীর নাম জানিয়েছিল মানবাধিকার কমিশন। সেই তালিকায় জাহাঙ্গির নাম ছিল। ব্যবস্থা হবে।” 

Advertisement

শুভেন্দুর কথায়, ”২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় ১৯ জন কুখ্যাত অপরাধীর নাম জানিয়েছিল মানবাধিকার কমিশন। সেই তালিকায় জাহাঙ্গির নাম ছিল। ব্যবস্থা হবে।” 

ফলতা বিধানসভার একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ সামনে এসেছিল। গোটা পরিস্থিতি বিচার করে গোটা ফলতা বিধানসভাতেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। আগামী ২১ মে ভোট রয়েছে। তার আগে বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার হয়ে ফলতায় প্রচার করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকে তৃণমূল প্রার্থী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গির খানকে একহাত নেন তিনি। শুভেন্দু বলেন, ”ওই ডাকাতটা কোথায়? পুষ্পা না কী যেন নাম! সাধারণ নির্বাচনের সময় যত অভিযোগ এসেছে, সমস্তটার ব্যবস্থা হবে।” শুধু তাই নয়, এই বিষয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান। মুখ্যমন্ত্রী বলেন, ”ফলতা আসার সময় অনেক জায়গায় দাঁড়িয়েছি। অনেক বললেন, ভাইপো যতদিন রয়েছেন, ততদিন ভোট দিতে পারেননি। তবে এবার ফলতায় শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আশ্বাস শুভেন্দুর। শুধু তাই নয়, এক লক্ষ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিজেপি জিতলে ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে বলেও ঘোষণা শুভেন্দু অধিকারীর।

Advertisement

এদিন ফলতা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আক্রমণ করে শুভেন্দু আরও বলেন, ”মাননীয় ভাইপোবাবু, লিপস এন্ড বাউন্সে কাল পুরসভা থেকে তথ্য আনলাম। কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে। আমতলায় বিশাল অফিস।” সমস্ত হিসাব হবে বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এমনকী অভয়ার প্রসঙ্গ তুলে তিনি জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইশারায় অভয়ার সময় যাঁরা প্রমাণ লোপাট করেছেন, ঘুষ দিতে গিয়েছিলেন, তাঁরা সবাই এখন সাসপেন্ড। এখানেও কাউকে ছাড়া হবে না। শুভেন্দুর হুঁশিয়ারি, ডায়মন্ড হারবার পুলিশদের বলেছি, কল রেকর্ডস, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএ-র কথায় যারা এই এলাকায় অত্যাচার, অশান্তি করেছেন, সবাইকে বার করা হবে।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.