রঞ্জন মহাপাত্র, কাঁথি: গুলিবিদ্ধ পরিবহণ মন্ত্রীর পাইলট কারের নিরাপত্তারক্ষী৷ শনিবার সকালে সরকারি আবাসন থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে৷ মানসিক অবসাদের জেরেই সার্ভিস রিভলবার দিয়ে নিজেই তাঁর মাথায় গুলি চালিয়েছেন ওই পুলিশকর্মী বলেই প্রাথমিক তদন্তে অনুমান কাঁথি থানার পুলিশের৷
[পুজোয় নাশকতার ছক! হুগলিতে উদ্ধার প্রচুর পরিমাণের অস্ত্র]
মুর্শিদাবাদে একাধিক দলীয় কর্মসূচি ছিল পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ তাঁর পাইলট কারের নিরাপত্তারক্ষী ছিলেন শুভব্রত চক্রবর্তী৷ মহিষাদলে পুলিশের সরকারি আবাসনেই থাকতেন তিনি৷ শুক্রবার একটু বেশি রাতেই ওই আবাসনে ফেরেন শুভব্রত৷ পুজোর ছুটিতে শনিবার সকালে বাড়ি ফেরার কথা ছিল তাঁর৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্যাগ গোছাতে গোছাতে ফোনে কথা বলছিলেন শুভব্রত৷ বেশ উত্তেজিত হয়ে পড়েন তিনি৷ এরপর আচমকাই গুলির শব্দ পান অন্যান্য আবাসিকরা৷ দৌড়ে ঘরে গিয়ে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েছেন শুভব্রত৷ পাশেই পড়ে রয়েছে তাঁর সার্ভিস রিভলবারও৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মাথায় গুলি লেগেছে তাঁর৷ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা শুভব্রতর৷ আপাতত সেখানেই অস্ত্রোপচার চলছে মন্ত্রীর পাইলট কারের নিরাপত্তারক্ষীর৷ অন্যান্য আবাসিকদের দাবি, বেশ কয়েকদিন ধরেই পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন শুভব্রত৷ তার জেরেই তিনি নিজেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷
[চতুর্থীতেও ভোগাবে ‘তিতলি’, বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে]
শুভব্রতর মাথায় গুলি লাগার ঘটনা জানাজানির হওয়ার পরই কাঁথি থানার আইসি, অতিরিক্ত পুলিশ সুপার-সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান৷ আদৌ মানসিক অবসাদ থেকে আত্মহত্যার চেষ্টা, নাকি খুনের চেষ্টা করা হয়েছে শুভব্রতকে, তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা৷ শুভব্রতের সার্ভিস রিভলবারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না