স্টাফ রিপোর্টার: মারা গেলেন প্রাক্তন সাংসদ লক্ষ্মন শেঠের স্ত্রী ও হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন তমালিকা পণ্ডা শেখ৷ রবিবার রাতে পূর্ব মেদিনীপুর থেকে চিকিৎসার জন্য কলকাতায় আসছিলেন৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও ব্যক্তিগত চিকিৎসক৷ আসার পথে হাওড়ার ডোমজুড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি৷ রাত ১১-৩০ মিনিট নাগাদ ডোমজুড় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
তারপর তাঁকে হলদিয়ার বাসভবনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷ শ্বাসজনিত অসুস্থতাতে ভুগছিলেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর৷ তিনি ছিলেন মহিষাদলের প্রাক্তন বিধায়ক৷ এদিন মহিষাদলে এক অনুষ্ঠানে যোগ দেন তমালিকা পণ্ডা শেঠ৷ সেখানে থেকে রাত আটটা নাগাদ নিজের বাসভবনে ফিরে অসুস্থ বোধ করায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনার ব্যবস্থা করা হয়৷ কথা বলে রাখা হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালের সঙ্গেও৷ আসার পথে ডোমজুড়ে গুরুতর অসুস্থ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন হলদিয়া পুরসভার টানা চারবারের চেয়ারপার্সন তমালিকা পণ্ডা শেঠ৷ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পরিবারে৷
সর্বশেষ খবর
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা
-
‘ক্ষমার অযোগ্য’, ‘বিগ বস’ দূর্গে টাস্ক কাণ্ডে ফুঁসছেন সৃজলা! নন্দিনীকে ‘নির্লজ্জ, অমানুষ’ তোপ শনের
-
পিত্তথলি বাদ দেওয়ার অস্ত্রোপচারে পিত্তনালীতে আঘাত! জটিলতা সামলানোর উপায় কী? বিশেষজ্ঞের ব্যাখ্যা
-
নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণ করে ফেরার! কাঠগড়ায় বিদেশি কোচ