ক্যাপ্টেন নির্বাচনের টাস্ক ঘিরে ধুন্ধুমার ‘বিগ বস বাংলা’র দূর্গ। খেলার মাঝে নন্দিনী দত্তর টানাহেঁচড়ায় পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন সৃজলা গুহ। যে দৃশ্য কিনা বর্তমানে নেটভুবনের আতশকাচে। অধিকাংশের দাবি, অবিলম্বে শো থেকে বের করে দেওয়া হোক নন্দিনীকে। ‘কনে দেখা আলো’ অভিনেত্রীর টিমের তরফে যদিও ‘ইচ্ছাকৃত আঘাত নয়’ বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়েছে, তবে সাফাই গেয়েও চিঁড়ে ভেজেনি। এবার পালটা পাটকেল ছুড়ল সৃজলা গুহর টিম।
“এমন কাজ আসলে মানুষের আসল চরিত্রকে প্রকাশ করে এবং কিছু ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আবার এড়িয়েও যাওয়া যায় না।…”
আরও পড়ুন:
সৃজলার টিমের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, “এই ধরণের আচরণ একেবারেই ক্ষমার যোগ্য নয়। তাই আমরা কারও কাছ থেকেই ক্ষমা গ্রহণ করছি না। এমন কাজ আসলে মানুষের আসল চরিত্রকে প্রকাশ করে এবং কিছু ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আবার এড়িয়েও যাওয়া যায় না।” এক বিবৃতি জারি করে তাঁদের মন্তব্য, “রিয়ালিটি শোয়ে স্ট্র্যাটেজি, গেমপ্লের অংশ হিসেবে সবকিছু ন্যায়সঙ্গত নাও হতে পারে। কিন্তু কারও ব্যক্তিগত জিনিসকে ইচ্ছে করে সরিয়ে নেওয়া, বিশেষ করে সেটা যখন সৃজলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনেও সেটিকে নষ্ট করার হুমকি দেওয়া, এগুলোকে একেবারেই গেমপ্লে হিসেবে মেনে নেওয়া যায় না। তার খাবারে অ্যালার্জি আছে,তা জেনেও সেই খাবার খাওয়ানোর প্ল্যান করা, যাতে সে অসুস্থ হয়ে পড়ে কিংবা তাকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করা- এগুলোকে কোনওভাবেই টাস্কের কৌশল বলে মেনে নেওয়া যায় না।”
View this post on Instagram
ঠিক কী ঘটেছে? চলতি সপ্তাহের ক্যাপ্টেনের জন্য প্রথমে মিউজিক্যাল চেয়ার খেলে পাঁচজন প্রতিযোগী পরবর্তী টাস্কের জন্য নির্বাচিত হন। তাঁদের মধ্যে ছিলেন, সৃজলা, মনামী, জীতু, তনুশ্রী আর রাজবীর। টাস্ক ছিল কাঠের ঘোড়ায় চড়া। যিনি শেষ পর্যন্ত বসে থাকতে পারবেন তিনিই হবেন ক্যাপ্টেন। তবে খেলার নিয়ম অনুযায়ী কারও গায়ে যাতে বিন্দুমাত্র আঘাত না করে বাকিরা তাঁদের নামানোর চেষ্টা করতেই পারে। সৃজলার প্রতি নন্দিনীর যে ব্যক্তিগত রাগ রয়েছে, তা বলাই বাহুল্য। সেই টাস্ক চলাকালীন নন্দিনী এমনভাবে সৃজলাকে নামানোর চেষ্টা করেন যে তিনি পড়ে যান। গুরুতর চোট পান। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। নন্দিনীর আচরণে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। রাতে একটি স্ক্রিনশট শেয়ার করেন নন্দিনীর বাবা। সেখানে দেখা যায়, তিনি সৃজলার খোঁজ নিয়েছেন। তাতেও কমেন্টে নন্দিনীকে তুলোধোনা করা হয়। এরপর অভিনেত্রীর টিমের তরফে ক্ষমা চেয়ে একটি স্টোরি দেওয়া হয়েছে। সেখানেও ঘুরিয়ে বোঝানো হয়েছে, নন্দিনী ইচ্ছাকৃত কিছুই করেননি। তবে ‘বিগ বস বাংলা’র ঘরে এহেন কর্মকাণ্ডের জেরে নন্দিনী আপাতত দর্শকমহলের কাছে ‘ভিলেন’ হয়ে উঠেছেন। ছেড়ে কথা বলেননি শন বন্দ্যোপাধ্যায়ও। নন্দিনী দত্তর নামোল্লেখ না করেই অভিনেতার মন্তব্য, ‘অস্বস্তিকর, অমানবিক, নির্লজ্জ! একদম উচিত নয়। পরিণতি ভোগ করত হবে।’

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কমিশনারদের ‘মতানৈক্য’ প্রকাশ্যে আসতেই জ্ঞানেশের পদত্যাগের দাবি বিরোধীদের, ‘ভিন্নমত’ মানল কমিশনও
-
বিদেশ থেকে ফিরে বিজেপিকে তোপ অভিষেকের, কী বললেন?
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মের আগেই মাধ্যমিক পাস! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের