Tathagata roy

‘গোমূত্র-গরুর দুধে সোনার কথা বলে বাঙালির মন পাওয়া যাবে না’, নাম না করেই দিলীপকে খোঁচা তথাগতর

বেফাঁস মন্তব্যের জন্য দলের প্রবীণ নেতার কাছে সমালোচিত হওয়া কার্যত বেনজির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২০, ২২:২৭

options
link
‘গোমূত্র-গরুর দুধে সোনার কথা বলে বাঙালির মন পাওয়া যাবে না’, নাম না করেই দিলীপকে খোঁচা তথাগতর

রূপায়ন গঙ্গোপাধ্যায়: গরুর দুধে সোনা ও গোমূত্র নিয়ে কথা বললে বাঙালি সমাজের মন পাওয়া কঠিন। মন্তব্য মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের (Tathagata Roy)। রাজনৈতিক মহল মনে করছে, নাম না করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই (Dilip Ghosh) কটাক্ষ করেছেন তথাগতবাবু। সম্প্ৰতি হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা সভাপতি তপন ঘোষের স্মরণ সভায় ভার্চুয়াল মিটিংয়ে এই মন্তব্য করেন তথাগত রায়। নিজের বিতর্কিত মন্তব্যের জন্য বারবার খবরের শিরোনামে আসেন দিলীপ। এতদিন তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা, বুদ্ধিজীবীরা। কিন্তু দলের মধ্যে এহেন সমালোচনা বেনজির। তবে মেঘালয়ের (Meghalaya) রাজ্যপাল তথা বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়ের এ হেন মন্তব্য নিয়ে মুখ খোলেননি দিলীপ। 

Advertisement

রাজ্য সভাপতি পদে বসার পর থেকেই খবরের শিরোনামে থাকেন দিলীপ ঘোষ। কখনও তিনি বলেছেন, গোমূত্র পান করলে করোনা (Corona Virus) পালিয়ে যায়। আবার কখনও বলেছেন, গরুর দুধে সোনা থাকে। তাঁর এহেন মন্তব্যে বরাবরই সমালোচনা করেছেন বিরোধীরা। তাতে অবশ্য কোনও হেলদোল নেই বিজেপির রাজ্য সভাপতির। কিন্তু তাঁর বেফাঁস মন্তব্যের জন্য দলের প্রবীণ নেতার কাছে সমালোচিত হওয়া কার্যত বেনজির।

Advertisement

[আরও পড়ুন : ‘রাজ্যে যা উন্নয়ন হয়েছে তার একাংশও করতে পারবে না বিজেপি’, ফের খোঁচা অনুব্রতর]

সম্প্রতি এক ভারচুয়াল আলোচনাসভায় নাম না করেই দিলীপ ঘোষকে খোঁচা দেন বাংলার বিজেপি (BJP) নেতা তথা মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। তাঁর কথায়, “গোমূত্র খাওয়া নিয়ে কথা হচ্ছে। গরুর দুধে সোনা পাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু বাঙালি সমাজ কি এই সমস্ত কথা নেবে? বাঙালির যুক্তির প্রতি ভালবাসা আছে। তা সত্ত্বেও এগুলো বলা হচ্ছে। একইসঙ্গে তাঁর আক্ষেপ, এরপর আমরা দাঁড়াব কোথায়? আমাদের তো নিজেদের ঠ্যাং কাটা উচিৎ।” তিনি দলেরও সমালোচনা করেন, “আমার দল এখন ঠিকপথে চলছে না। কিছু কাজ যুক্তি মেনে হচ্ছে না।” তথাগত রায়ে এহেন সমালোচনায় পালটা দিলীপ ঘোষ কী বলেন, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Advertisement

[আরও পড়ুন : ‘তৃণমূল সার্কাসের দল, মুখ্যমন্ত্রী জোকার’, ফের বেলাগাম বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়]

দেখুন ভিডিও: 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.