সুমিত বিশ্বাস, পুরুলিয়া: গুলিবিদ্ধ হয়ে স্কুল শিক্ষকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুরে৷ জানা যায়, রঘুনাথপুর থানার বারিকবাঁধ এলাকার বাসিন্দা তথা রঘুনাথপুরের ঝান্ডাপাড়া স্কুলের শিক্ষক চিন্ময় মণ্ডল শুক্রবার রাতে স্কুলের খেলার সামগ্রী কিনে বাড়ি ফিরছিলেন৷ অভিযোগ, বাড়ি ফেরার পথে ওই শিক্ষকের পথ আটকে খুব কাছ থেকে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ গুলি লাগে বাঁদিকের চোখে৷ দুষ্কৃতীদের ছোঁড়া গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন শিক্ষক৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ খবর দেওয়া হয় রঘুনাথপুর থানার পুলিশকে৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ৷ পরে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় রঘুনাথপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয় শিক্ষকের দেহ৷
[খুনের হুমকি দিচ্ছেন থানার আইসি! অভিযোগে সরব মহকুমা শাসক]
মৃত চিন্ময় মণ্ডলের স্ত্রী পাপিয়া মণ্ডল রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নার্সের পদে কর্মরত৷ তিনি বলেন, ‘‘কারও সঙ্গে তাঁর কোনওরকম শত্রুতা ছিল না৷ কিন্তু হঠাৎ করেই কীভাবে এমন ঘটে গেল ভাবতে পারছি না৷’’ তিনি এদিন বলেন, ‘‘ঘটনায় যে বা যারাই জড়িত হয়ে থাক না কেন, যেন সঠিক তদন্ত হয়ে উপযুক্ত শাস্তি পায়৷’’ কিন্তু, হঠাৎ কেন শিক্ষককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা? পুরনো কোনও শত্রুতা থেকেই কি এই ঘটনা? নাকি, ভুল টার্গেটের শিকার? দুষ্কৃতীদের কোনও লুটের উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ তবে, ঘটনার পিছনে প্রণয় সংক্রান্ত কোনও ঘটনা রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ৷ মৃত শিক্ষকের সহকর্মীদের জিজ্ঞাসাবাদও করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ শিক্ষকের মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় উঁকি দিয়ে ঘটনার কিনারা করতে তৈরি পুলিশ আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!