Bhangar

রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র‍্যাফ

বিক্ষোভের সূত্রপাত, ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে। বিজেপি নেতা সায়ন্তন বসুর পরিবর্তে স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকিকে কলেজের পরিচালন সমিতির সভাপতি করার দাবিতে বিকাশ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখান আইএসএফের ছাত্র সংগঠন।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০০:১৩

options
link
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র‍্যাফ
উত্তপ্ত ভাঙর। নিজস্ব চিত্র।

রাত বাড়লেও বদল হল না ছবি। দফায় উত্তপ্ত ভাঙড় কলেজ। পরিস্থিতি সামাল দিতে নামানো হল র‍্যাফ। মোতায়েন রয়েছে পুলিশ। কলেজ-থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন এসএফআই এবং আইএসএফ সমর্থকরা।  

Advertisement

বিক্ষোভের সূত্রপাত, ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে। বিজেপি নেতা সায়ন্তন বসুর পরিবর্তে স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকিকে কলেজের পরিচালন সমিতির সভাপতি করার দাবিতে বিকাশ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখান আইএসএফের ছাত্র সংগঠন। সোমবার ভাঙড় কলেজে সায়ন্তন যেতেই বিক্ষোভ শুরু হয়।তাঁকে প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ এসএফআই-আইএসএফের বিরুদ্ধে। বাধ্য হয়ে রাস্তাতেই অপেক্ষা করেন বিজেপি নেতা। পালটা স্লোগান দিতে শুরু করে এবিভিপিও। স্লোগান-পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুই পক্ষের বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে তারা। এর পর পুলিশের ঘেরাটোপে কলেজে প্রবেশ করেন সায়ন্তন। তিনি কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।  ভাঙড় কলেজের দুর্নাম ঘুচিয়ে সেরা কলেজ হিসাবে গড়ে তোলার বার্তা দিয়েছেন তিনি। এরপর সন্ধে গড়াতেই ফের উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে কলেজ চত্বর। শুধু তাই নয়, ভাঙড় থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান আইএসএফ সমর্থিত ছাত্ররা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.