স্থায়ী হল না দাম্পত্য, অহনার অভিযোগে বধূ নির্যাতনের মামলা সিউড়ি আদালতে

স্বামী-সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৯, ১৫:২৩

options
link
স্থায়ী হল না দাম্পত্য, অহনার অভিযোগে বধূ নির্যাতনের মামলা সিউড়ি আদালতে

নন্দন দত্ত, সিউড়ি: ফের সংসার শুরু করেও অহনা আর গৌতমের দাম্পত্য স্থায়ী হল না। এবার অহনার অভিযোগে বধু নির্যাতনের মামলা শুরু হল সিউড়ি আদালতে। সিউড়ি থানার পুলিশ অহনার স্বামী গৌতম, শ্বশুর, ভাসুর ও এক মামা শ্বশুরের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল। সিউড়ি পুলিশ সূত্রে খবর, অহনার আনা অভিযোগের ভিত্তিতেই তাঁর ওপর নির্যাতনের পক্ষেই চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তবে গৌতম ও তাঁর দাদা ও বাবা অন্তর্বর্তী জামিনে মুক্ত আছেন। কিন্তু অহনার মামাশ্বশুর কামিনীমোহন সরকারকে পলাতক দেখিয়েছে পুলিশ। উল্লেখ্য কামিনীবাবু অতিরিক্ত জেলাশাসক হিসাবে সিউড়ি থেকে অবসর নিয়েছেন। যদিও নিজের রবীন্দ্রপল্লির বাড়িতে বসে কামিনীবাবু বলেন, আমি কোথাও যাইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে ভাগনে বউ। ফলে অহনা-গৌতমের দাম্পত্য ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে সিউড়ি জুড়ে।

Advertisement
বিচারকের দাওয়াইয়ে কাজ, মিষ্টিমুখে পুনর্মিলন সিউড়ির দম্পতির

এক বছর নিয়মিত যোগাযোগের পর সিউড়ির গৌতম দাসের সঙ্গে নদিয়ার অহনা সাহার বিয়ে হয়। কিন্তু যৌথ পরিবারে গৌতম আর অহনার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাঁরা আলাদা বাড়ি ভাড়া করে গিয়ে ওঠেন। চলতি জানুয়ারি মাসে সিউড়ি জেলা আদালতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ আনেন অহনা। কিন্তু সিউড়ির জেলা ও দায়রা বিচারক পার্থসারথি সেন নজিরবিহীনভাবে অহনা-গৌতমকে বাড়ির বাইরে তিনদিন হোটেলে রাত কাটানোর নির্দেশ দেন। সেখানে অবশ্য আত্মীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল। তিনদিন পরে বিচারকের সামনে অভিমান ভুলে ফের শ্বশুরবাড়ি যাওয়ার কথা জানান অহনা। গৌতম আর অহনা দু’জনেই সিউড়ির ভট্টাচার্যপাড়ার শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন। শ্বশুরবাড়ি ফিরলেও গৌতম ও তাঁর পরিবারের বিরুদ্ধে তোলা অভিযোগ থানা থেকে প্রত্যাহার করেননি অহনা। তাঁকে ঘিরে ফের শ্বশুরবাড়িতে গঞ্জনা শুরু হয় বলে লিখিত চিঠিতে বিচারককে জানান অহনা। অহনার অভিযোগ, “শ্বশুরবাড়ির দোতলায় যে ঘরে আমার বাবার দেওয়া যৌতুকের খাট বিছানা আছে, তার ব্যবহার বন্ধ করে দেন শ্বশুরমশাই। তাঁদের দাবি, যতদিন মামলা প্রত্যাহার না করা হবে, ততদিন পর্যন্ত এই ঘরে প্রবেশ করতে পারব না। যৌতুক হিসাবে পাওয়া জিনিস ব্যবহার করতে পারবে না।” উল্লেখ্য, আদালতের নির্দেশে ১৯ জানুয়ারি শ্বশুরবাড়ি ফিরলেও ফের ১ ফেব্রুয়ারি বাবা-মায়ের সঙ্গে নদিয়া ফিরে যান অহনা। অহনার অভিযোগ, সাদা কাগজে সই করিয়ে মামলা তোলার চেষ্টা করে শ্বশুর। তাকে ঘিরে মানসিক নির্যাতন শুরু হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[ডিভোর্স চেয়ে আদালতে, নিজের খরচে দম্পতিকে হোটেলে পাঠালেন বিচারক]
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.