দেব গোস্বামী, বোলপুর: ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে। ট্রাক্টর ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একই পরিবারের এক শিশু-সহ তিনজনের। আহত আরও ২। তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
মৃতদের নাম পমি লেট ও কার্তিক লেট ও তৃষা লেট। তৃষার বয়স ৬বছর। পরিবার নিয়ে তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন কার্ত্তিকবাবু। বাড়ি ফিরছিলেন টোটো করে। সেই সময় মল্লারপুর থানার অন্তর্গত মহুলা গ্রামের দিঘির পাড়ে দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় ডাস্টবোঝাই ট্রাক্টরের সঙ্গে। রাস্তায় ছিটকে পড়েন টোটো যাত্রীরা। ট্রাকের তলায় পৃষ্ট হন শিশু-সহ তিনজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুই জনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুই জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার খবর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাওয়ার পর ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ। টোটোটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে ঘটনায়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
সর্বশেষ খবর
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি
-
দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?
-
একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি! নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত
-
‘ভারতে কোনও মন্দিরে ঘণ্টা বাজবে না’, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর