নন্দন দত্ত, সিউড়ি: ফের উত্তপ্ত বীরভূম৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল ময়ূরেশ্বরে৷ গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় একজন মহিলা জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর৷
[হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রীর]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ময়ূরেশ্বরের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সংসদ এলাকায় উন্নয়নমূলক কাজ শুরু করেন বিজেপি৷ অভিযোগ, তৃণমূলকে না জানিয়ে কাজ শুরু করায় বাধা দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা৷ কাজে বাঁধা পেয়ে রুখে দাঁড়ান বিজেপি কর্মীরা৷ উন্নয়নের কাজ নিয়ে চলতে থাকে উভয়পক্ষের বচসা৷ মিনিট দশেকের বচসা গড়ায় হাতাহাতিতে৷ বাঁশ-লাঠি দিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা চালায় বলে অভিযোগ৷ তৃণমূল-বিজেপি উভয় গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে পড়ে জখম হন স্থানীয় এক মহিলা৷ পরে তাঁকে মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়৷ আপাতত ওই মহিলার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা৷ এলাকায় অশান্তির খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় ময়ূরেশ্বর থানার পুলিশ৷ এলাকায় পুলিশ ঢুকতেই ঘটনাস্থলে ছেড়ে চম্পট দেয় উভয় দলের কর্মী সমর্থকরা৷
[কনস্টেবল অসীম দাম খুনের মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড]
জানা গিয়েছে, ময়ূরেশ্বরের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে তৃণমূলের দখলে৷ রাউতারা সংসদ রয়েছে বিজেপির দখলে৷ অভিযোগ, কাজের সুবিধার্থে তৃণমূলের তরফে প্রতিটি সংসদ এলাকায় কাজ করার ক্ষেত্রে কিছু নির্দেশ জারি করা হয়৷ উন্নয়নমূলক কাজ করতে গেলে শাসকদলকে জানানোর আর্জিও জানানো হয়৷ অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকে কিছুই না জানিয়ে উন্নয়নকাজে হাত লাগায় বিজেপি৷ পঞ্চায়েতের কাজে সমস্যা হতে পারে, এই দাবি তুলে বিজেপিকে কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷ কাজে বাধা পেয়ে মারমুখী হয়ে ওঠেন বিজেপির নেতা-কর্মীরা৷ পালটা প্রতিরোধ গড়ে তোলে তৃণমূল৷
[প্রিয়জনের স্মৃতিতে বৃক্ষশিশু রোপণ, পরিবেশ সচেতনতায় পথ দেখাচ্ছেন ‘গাছমাস্টার’]
রাউতারা গ্রামে কাজ আটকে দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে৷ যদিও পরে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ময়ূরেশ্বর থানার পুলিশ৷ এলাকায় চাপা উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি তহলের ব্যবস্থা রাখা হয়েছে৷ অন্যদিকে, বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ উলটে, বিজেপি এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বলেও তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!