দেবব্রত মণ্ডল, বারুইপুর: ইতিমধ্যেই চতুর্থ দফার নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ৷ এই সময়ে প্রচারে খামতি, নৈব নৈব চ! রবিবার সকালে তাই জ্বর গায়ে ভোটের প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী৷ নকুলদানাও বিলি করলেন তিনি৷
[ আরও পড়ুন: অবাধ নির্বাচনের স্বার্থে অনুব্রতকে গৃহবন্দি করার দাবি, কমিশনে ভোটকর্মীরা]
নকুলদানা দাওয়াইয়ের কথা বললেই মনে পড়ে যায় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কথা৷ সাংগঠনিক দিক থেকে তাঁর অভিজ্ঞতা অনেক বেশি৷ এদিকে, আবার রাজনীতির ময়দানে একেবারে আনকোরা মিমি চক্রবর্তী৷ তাই দলের শীর্ষনেতৃত্বর পথে হাঁটলেন তিনি৷ রবিবার সকালে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নাটাগাছিতে শীতলা মন্দিরে পুজো দেন তৃণমূলের তারকা প্রার্থী৷ ততক্ষণে অবশ্য মন্দিরের বাইরে বহু মানুষের ভিড় জমে গিয়েছে৷ পুজোর প্রসাদ হিসাবে সকলের হাতে নকুলদানা তুলে দেন তিনি৷ মিমি বলেন, ‘‘সারাজীবন ঠাকুরের প্রসাদ হিসাবেই নকুলদানা দেখেছি৷ তাই ঠাকুরকে ভোগ দিলাম৷ সবাইকে দিলাম৷’’ গায়ে জ্বর নিয়ে রবিবাসরীয় সকাল থেকে প্রচার শুরু করেন মিমি৷ কালিকাপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তৃণমূলের তারকা প্রার্থী৷ সাধারণ মানুষের ভালবাসাই যে অসুস্থ শরীরেও তাঁকে শক্তি জোগাচ্ছে তা জানান মিমি৷ তাঁর কথায়,‘‘মানুষের ভালবাসার উপরে কিছু আছে বলে আমার মনে হয় না৷ জ্বর হয়েছে ঠিকই৷ সবাই যখন আমার পাশে আছে, তখন আমার শরীর খারাপ প্রাধান্য পায় না৷’’ তিনি এদিন গৃহস্থের ঘরে ঘরে গিয়ে গৃহবধূদের রান্নাতেও সাহায্য করেন৷

[ আরও পড়ুন: রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তিনটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের]
জলপাইগুড়ির পাণ্ডাপাড়ায় আদি বাস মিমির৷ উচ্চশিক্ষার জন্য গ্রাম ছেড়ে চলে আসেন কলকাতায়৷ নিজের দক্ষতায় অভিনয় জগতে জায়গা করে নেন৷ কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে এবার রাজনীতির আঙিনায় মিমি৷ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন তিনি৷ রাজনীতিতে এক্কেবারে আনকোরা মিমি সাধারণ মানুষের জন্য কাজ করবেন বলেই আশা তৃণমূল নেত্রীর৷ তাই তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই কেন্দ্রে বামেদের হয়ে লড়ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ বিজেপির হয়ে লড়াই করছেন অনুপম হাজরা৷ কে হাসবেন যুদ্ধ জয়ের হাসি, তা নিয়ে দোলাচলে রাজনীতির কারবারিরা৷ উত্তর জানা যাবে আগামী ২৩ মে৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!