সম্যক খান, মেদিনীপুর: জমি বিবাদের জেরে দিনেদুপুরে মহিলাদের বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। পালটা আক্রমণ করা হয় অভিযুক্তকেও। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) গড়বেতায়। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা।
জানা গিয়েছে, ধাদিকায় বাসিন্দা শিবরাম পণ্ডিত নামে ওই তৃণমূল নেতা। তাঁর বাড়ির সামনে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। সেই জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ শিবরামের। এদিন সেই জমির দখলকে কেন্দ্র করেই প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বাঁধে ওই তৃণমূল নেতার। সেই সময় হঠাৎ বাঁশ নিয়ে মহিলাদের দিকে তেড়ে যান তিনি। শুরু করে লাঠিপেটা। আক্রান্ত মহিলারা অভিযুক্তের হাত থেকে বাঁশ কেড়ে নিচ্ছে পালটা আক্রমণ করে। দু’পক্ষের মারামারিতে জখম হন বেশ কয়েকজন।
[আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ার জের, প্রেমিকার স্বামীকে কোপাল মগরার যুবক]
সূত্রের খবর, মারধরের ঘটার কথা স্বীকার করে নিয়েছে দু’পক্ষই। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: সেপ্টেম্বরের শেষেই নিয়ন্ত্রণে আসবে করোনা? আশা জোগাচ্ছে রাজ্যের ঊর্ধ্বমুখী সুস্থতার হার]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের