Howrah

জলের বদলে তোলা! তৃণমূল উপপ্রধানকে বেদম মার, বিক্ষোভের মুখে পদ ছাড়লেন প্রধান

তৃণমূল সরকারের আমলে এলাকায় পানীয় জলের লাইন দেওয়ার জন্য ৬ হাজার টাকা করে প্রত্যেক বাড়ি থেকে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ২১:৩৩

options
link
জলের বদলে তোলা! তৃণমূল উপপ্রধানকে বেদম মার, বিক্ষোভের মুখে পদ ছাড়লেন প্রধান
তোলাবাজির অভিযোগে তৃণমূল উপপ্রধানকে গণধোলাই। নিজস্ব ছবি।

বাড়িতে পানীয় জলের নল চাই? দিতে হবে তোলা! বাড়ি পিছু ৬ হাজার টাকা করে তোলা আদায়ের অভিযোগ সাপুইপাড়া-বসুকাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। শুক্রবার সেই টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পঞ্চায়েত অফিসের ভিতর থেকে উপপ্রধানকে রীতিমতো টেনে বের করেন তাঁরা। বাইরে বের করে কার্যত গণধোলাই চলে। নলের নামে তোলা টাকা প্রধান ও উপপ্রধান আত্মসাৎ করে বলে অভিযোগ স্থানীয়দের।

Advertisement

তৃণমূল সরকারের আমলে এলাকায় পানীয় জলের লাইন দেওয়ার জন্য ছয় হাজার টাকা করে প্রত্যেক বাড়ি থেকে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তীকালে সেই জলের কানেকশনই বিনামূল্যে পৌঁছে যায় বাড়িতে। অভিযোগ, বিপুল পরিমাণে যে টাকা নেওয়া হয়েছিল মানুষের কাছ থেকে, সেই টাকা দীর্ঘদিন ধরে আত্মসাৎ করে বসেছিলেন পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূল আমলে নলের জন্য দেওয়া টাকা ফেরতের দাবিতে সাপুইপারা বসুকাটি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ শুরু হয়। উপপ্রধানকে নাগেলে পেতেই মারধর, টার্গেট করে ডিমও ছোড়া হয় তাঁকে। পরিস্থিতি উত্তপ্ত দেখে তড়িঘড়ি প্রধানের পদ থেকে ইস্তফা দেন দেবব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিডিওকে চিঠি দেন। বিক্ষোভের মুখে পড়ে প্রধানের সাফাই, “যে সময়ের অভিযোগ, সেই সময়ে আমি প্রধানের পদেই ছিলাম না। ৬ হাজার টাকা করে নেওয়ার দায় আমার নয়।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.