গঙ্গার বাঁধ কাটার জেরে ফের ব্যাহত রেল চলাচল (Train Service Disrupted)। মালদহ ডিভিশনের সাহেবগঞ্জ-বারহারওয়া শাখার সাকরিগলি এবং মহারাজপুর স্টেশনের মাঝের এলাকায় গঙ্গার বাঁধ কাটার কাজ চলছে। তার প্রভাবে বাতিল একাধিক ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের রুটবদল করা হয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার যাত্রীরা।
রেল সূত্রে খবর, ৬৩০৭৩ রামপুরহাট-সাহেবগঞ্জ এবং ৬৩৪০৬ সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু বাতিল করা হয়েছে। এছাড়া ৩০ সেপ্টেম্বর ৬৩০৭৪ সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু এবং ১৩৪২৮ সাহেবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
আরও পড়ুন:
এবার দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে:
- ১৩৪১০ কিউল-মালদহ টাউন এক্সপ্রেস মালদহ টাউনের পরিবর্তে সাহেবগঞ্জ পর্যন্ত চালানো হয়।
- ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস।
- ১৩৪০৪ ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস।
- ১৩০৭২ জামালপুর-হাওড়া এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি ভাগলপুর-দুমকা-রামপুরহাট রুট দিয়ে চালানো হবে।
- ১৫৬৫৭ দিল্লি-কামাক্ষ্যা ব্রহ্মপুত্র মেল।
- ১৫৭৪৪ বাথিন্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস জামালপুর-মুঙ্গের-কাটিহার হয়ে যাতায়াত করবে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় আপ রেল লাইনে হঠাৎ ধস দেখা দেয়। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। বাতিল করা হয় একের পর এক ট্রেন। এমনকী বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালাতে বাধ্য হয় পূর্ব রেল। চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে রেল। প্রায় ৬২ ঘণ্টার দীর্ঘ টানাপোড়েন ও উদ্বেগের পর অবশেষে নিউ ফরাক্কায় রেল লাইনের ভূমি ধস মেরামতের কাজ শেষ হয়। কেন এমন ভূমিধসের ঘটনা ঘটল তা জানতে আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মালদহ ডিভিশনে বিপর্যস্ত রেলপথ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্কুল চলাকালীন টেনে ঘুম! রাজস্থানে প্রিন্সিপালের কাণ্ড ভাইরাল, নিন্দার ঝড় নেটপাড়ায়
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই