সরকারি পালাবদল হতেই ফের শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। ২০২৪ সালে রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির শাহজাহানের নাম সামনে এসেছিল। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছিল তৃণমূলের তাবড় নেতার ঘর থেকে। রেশন দুর্নীতি থেকে জমি দখল, এমনকী মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে সন্দেশখালির শাহজাহান ছিল সিবিআই স্ক্যানারে। এবার পুলিশের জালে সেই শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা। সন্দেশখালি ব্লক তৃণমূলের সহ-সভাপতি শ্রীদাম হাওলিকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ।
এই বিষয়ে আরও খবর
অভিযোগ, ২০১৫ সালে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জমি দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এই তৃণমূল নেতার বিরুদ্ধে আইনি মামলাও দায়ের হয়েছিল। তবে তৃণমূলের সরকারের আমলে একের পর এক দুর্নীতি করেও বুকের চিতিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। সূত্রের খবর, সন্দেশখালিতে ‘প্রভাবশালী’ শেখ শাহজাহানের দাপটেই তাঁর ঘনিষ্ঠ নেতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পালাবদল হতেই সোমবার গভীররাতে তাঁকে গ্রেপ্তার করেছে সন্দেশখালি থানার পুলিশ।
অন্যদিকে স্বরূপনগর থেকেও এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় নাম জড়িয়েছিল স্বরূপনগরের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নারায়ণ করের। ৫ বছর পেরিয়ে গেলেও তাঁকে ছাঁতে পারেন পুলিশ। ছাব্বিশের নির্বাচনে রাজনৈতিক পালাবদল হতেই পুলিশকে ‘ফ্রি-হ্যান্ড’ দিয়েছে শুভেন্দুর সরকার। সেই মতোই জেলায় জেলায় পুলিশি অভিযানে প্রতিদিনই জালে উঠছে একের পর এক দুর্নীতিগ্রস্তরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে ঋত শিবিরের কাউন্সিলররা, খড়গপুরে চাপানউতোর
-
টুইন টাওয়ারে হামলার আগে ভারতই ছিল লাদেনের টার্গেট! বিস্ফোরক নথি পেশ সিআইএ-র
-
রাস্তা নাকি দিঘি বোঝা দায়! সুতির রাজ্য সড়কে জাল ফেলে মাছ ধরলেন গ্রামবাসী
-
একার সিদ্ধান্তে জার্সির রং নীল থেকে কমলা! পদ খোয়ালেন হকি ইন্ডিয়ার সেই কর্তা
-
বেঙ্গালুরু পালিয়েও নিস্তার নেই, পলাতক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল হাসনাবাদ থানার পুলিশ



