Tina Bhowmik

৩ কেজি ‘সোনার মালকিন’ টিনা কোথায়? পুলিশি তল্লাশির আগেই স্বামীর সঙ্গে উধাও তৃণমূল নেত্রী!

রাতভর তল্লাশি চালিয়ে তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনার গয়না। এখন চর্চায় নদিয়ার তৃণমূলের নেত্রী তথা জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। যদিও সোমবার থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

রমণী বিশ্বাস
রমণী বিশ্বাস

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৪:৩২

options
link
৩ কেজি ‘সোনার মালকিন’ টিনা কোথায়? পুলিশি তল্লাশির আগেই স্বামীর সঙ্গে উধাও তৃণমূল নেত্রী!
পুলিশি তল্লাশির আগেই স্বামীর সঙ্গে উধাও তৃণমূল নেত্রী!

রাতভর তল্লাশি চালিয়ে তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনার গয়না। এখন চর্চায় নদিয়ার তৃণমূলের নেত্রী তথা জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। যদিও সোমবার থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশি তল্লাশি হওয়ার আগেই কি তিনি গা ঢাকা দিয়েছেন? সেই প্রশ্ন উঠেছে। এত বিপুল পরিমাণ সোনা কার? কীভাবে এল? সেই প্রশ্ন উঠেছে। গ্রেপ্তার হওয়া তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে নিয়ে নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সব্যসাচীর সঙ্গে টিনার পরিচয় ছিল। সেই সূত্রেই কি সব্যসাচীর এই বিপুল পরিমাণ সোনা টিনার কাছে ছিল? সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

পুলিশি তল্লাশির সময় বাড়িতে উপস্থিত ছিলেন না টিনা ভৌমিক ও তাঁর স্বামী। পরেও ওই দম্পতিকে দেখা যায়নি। শ্বশুরবাড়িতে বৃদ্ধা শাশুড়ি রয়েছেন। তিনি জানিয়েছেন, দু’জনেই একসঙ্গে কাজে গিয়েছেন। ছেলে ও বউমার সঙ্গে কথা হয়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, নিজেদের গাড়িতে করে দু’জনকে বেরতে যেতে দেখা গিয়েছিল। পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারে, সেই আশঙ্কাতেই কি দম্পতি উধাও হয়েছেন? সেই চর্চা চলছে। অন্যদিকে, বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আজ, বুধবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন। সেই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

TMC leader Tina Bhowmik and her husband go missing

Advertisement

দিন কয়েক আগে গ্রেপ্তার হন প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ছাব্বিশের ভোটে তিনি বারাসতের প্রার্থী হয়েছিলেন, তবে পরাজিত হয়েছেন। এরপরই তাঁর গ্রেপ্তারি ও জেলযাত্রা। সব্যসাচীর নানা বেআইনি সম্পত্তির হদিশ পেতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিনি মূলত তোলাবাজি ও কালো টাকা দিয়ে তাল তাল সোনা কিনেছেন। সোমবার রাতে সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে যান তদন্তকারীরা। সেখানে রাতভর তল্লাশি চলেছিল। উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ সোনা। হিসেবনিকেশ করে তদন্তকারীরা দেখেছেন, এর বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষের বেশি। ওই সোনা তাঁর নয় বলে দাবি করেছেন সব্যসাচী। তিনি এই বিষয়ে তৈরি হওয়া সিজার লিস্টেও সই করেননি।

প্রতিবেশীরা জানিয়েছেন, বছর কয়েক ধরেই টিনার প্রতিপত্তি বেড়েছিল। তৃণমূলের নেত্রী হওয়ার পর প্রতাপও বেড়েছিল। সব্যসাচীর সঙ্গে টিনার পরিচয় কতটা গভীর? সেই তথ্য বার করার চেষ্টায় পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.