ভোটে হেরেও ভেসে থাকার মরিয়া চেষ্টা ছাড়ছে না মমতাশিবির। দিল্লিতে নিট-প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ’ পার্টির সমর্থনে কলকাতায় মিছিলের পরিকল্পনা ছিল কালীঘাট তৃণমূলের। পুলিশের ‘না’ সত্ত্বেও শনিবার আদালতে ছোটেন মমতাপন্থীরা। কলকাতা হাই কোর্টেও মেলেনি অনুমতি। পুলিশ-আদালতের অনুমতি না পেয়েও আন্দোলনে নাছোড়বান্দা কালীঘাট তৃণমূল। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের নির্ধারিত সূচি মতোই পদ্মপুকুরে জমায়েত শুরু করেন তারা। পুলিশ প্রথম থেকে তাঁদের বাধা দিলেও কানে কথা তোলা হয়নি বলে অভিযোগ। বিকেল গড়াতেই পদ্মপুকুরে তৃণমূলের জমায়েতে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পরেই নাটকীয় মোড় নেয় গোটা পরিস্থিতি।
কুণাল (Kunal Ghosh), বৈশ্বানরদের গ্রেপ্তার করে পুলিশ। পরে লালবাজার থেকে তাঁরা জামিনে মুক্ত হন তাঁরা। ছাড়া পেয়ে ফের পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্ব।
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
ভয়ংকর কাণ্ড এসি কামরায়! গরিবের টাকা চুরি, ট্রেনেই কীভাবে ধ্বংস হচ্ছেন ওঁরা?