পোড়ানো হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি। প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা। তাতেই তাঁদের মারধরের অভিযোগ সিপিএম নেতার বিরুদ্ধে। মারধরের অভিযোগে গ্রেপ্তার পূর্ব বর্ধমানের ভাতারের সিপিএম নেতা। শনিবার সকালে ভাতারবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দিনই ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ সিপিএমের কর্মীরা। সিপিএমের অভিযোগ শাসকদল বিজেপির মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে সিপিএম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নজরুল হক। তিনি সিপিএমের ভাতার ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক। গত মঙ্গলবার সিপিএমের কনভেনশন ছিল ভাতার বাজারে একটি লজে। ওদিন সিপিএমের কর্মীরা বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন।
আরও পড়ুন:
সে সময় বিজেপির ভাতার অঞ্চলের ১১২ নম্বর বুথের সভাপতি সঞ্চিত মালিক, বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য দেবব্রত কোঁয়ার-সহ জনা চারেক কর্মী প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর প্রতিবাদ করলে সিপিএমের কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। তার জেরে বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে মারধরের অভিযোগ দায়ের করা হয়। নজরুল হক-সহ কয়েকজনের বিরুদ্ধে বিজেপি কর্মীরা অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই এদিন নজরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিপিএমের ভাতার ১ এরিয়া কমিটির সদস্য কবিরুল শেখের দাবি, “সেদিন বিজেপি কর্মীরা আমাদের মহিলা নেত্রী মোহিনী খাতুনকে হেনস্তা করেছিল। কিন্তু পুলিশ আমাদের অভিযোগ নেয়নি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত