TMC MLA Prabir Ghoshal Mamata Banerjee

মমতার জনসভায় গরহাজির উত্তরপাড়ার ‘বেসুরো’ বিধায়ক! মঙ্গলবার স্পষ্ট করবেন অবস্থান

কী বার্তা দেন বিধায়ক, সেদিকেই তাকিয়ে সকলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২১, ১৬:২৬

options
link
মমতার জনসভায় গরহাজির উত্তরপাড়ার ‘বেসুরো’ বিধায়ক! মঙ্গলবার স্পষ্ট করবেন অবস্থান

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) মুখে ক্রমশই তৃণমূলে বাড়ছে ‘বেসুরো’দের ভিড়। দিনকয়েক আগেই সেই তালিকায় নিজের নাম জুড়েছে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের। তিনিও কি তবে দলবদল করছেন, তা নিয়েও ইতিমধ্যেই চলছে জোর জল্পনা। সোমবার পুরশুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গরহাজির থাকায় স্বাভাবিকভাবে সেই জল্পনা আরও জোরাল হয়েছে। তবে সমস্ত জল্পনার অবসান আগামিকাল হবে বলেই খোদ জানিয়ে দিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক।

Advertisement

চলতি মাসেই প্রথমবার ঘাসফুল শিবিরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghoshal)। ‘বেসুরো’ বিধায়ক বলেছিলেন, “লোকসভা নির্বাচনে আমাদের ফল খারাপ হয়েছিল। তারপরেও সংগঠনে বদল হয়। তবে তা কতটা ফলপ্রসূ হয়েছে তা নিয়ে সংশয় রয়েছে। সংগঠন এবং প্রশাসনিক কাজে ত্রুটি রয়েছে। এটা বলতে কোনও দ্বিধা নেই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কাটার চেষ্টা যুবকের! চাঞ্চল্য কোচবিহারে]

এরপর এলাকার একটি রাস্তা সংস্কার নিয়েও মুখ খুলেছিলেন প্রবীর ঘোষাল। বারবার পঞ্চায়েতকে জানিয়েও রাস্তা সংস্কারের কোনও বন্দোবস্ত হয়নি বলেই অভিযোগ। তার ফলে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া কার্যত অসম্ভব বলেও আশঙ্কাপ্রকাশ করেন বিধায়ক। তার ঠিক কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় আবারও বিস্ফোরক অভিযোগ করেন উত্তরপাড়ার বিধায়ক। দাবি করেন, তাঁকে পরিকল্পনামাফিক নির্বাচনে হারানোর চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগে স্বাভাবিকভাবেই বেশ অস্বস্তিতে পড়ে যায় ঘাসফুল শিবির (TMC)।

Advertisement

এই টানাপোড়েনের মাঝেই সোমবার হুগলির পুরশুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভায় গরহাজির প্রবীর ঘোষাল। দাবি, আমন্ত্রণ পাননি বলেই যাননি। তবে কি দলবদলের পথেই হাঁটছেন বিধায়ক? সেই উত্তর অবশ্য মঙ্গলবার কোন্নগরের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে জানাবেন বলেই দাবি উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে আরও ক্ষোভ উগরে দেবেন নাকি দলবদলের গুঞ্জনই সত্যি হতে চলেছে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: ‘দলত্যাগীদের জন্য তৃণমূলের দরজা বন্ধ’, নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.