দিব্যেন্দু মজুমদার, হুগলি: করোনা সংক্রমণের আবহ আর আতঙ্কের মাঝে বুদ্ধজয়ন্তীর পূণ্য তিথিতে দ্বিতীয়বার মা হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। বৃহস্পতিবার সকালে তিনি শ্রীরামপুরের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। মা ও কন্যা – দু’জনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। পরিবারের নতুন সদস্যের আগমনে সকলেই খুশি। করোনা আর লকডাউনের বিমর্ষ দিনগুলোয় যেন খুশির ঝিলিক ফিরিয়ে আনল এই সদ্যোজাত।
দ্বিতীয়বার মা হওয়ার পর আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের প্রতিক্রিয়া, যেখানে সারা বিশ্বে করোনা একের পর এক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, সেখানে নতুন ভোরের স্বপ্ন নিয়ে এসেছে তাঁর মেয়ে। এই জন্য তিনি তাঁর স্বামী রিষড়ার কাউন্সিলর সাকির আলিকে সবার প্রথম শুভেচ্ছা জানিয়েছেন। আজকের এই শুভ দিনটিতে মা হওয়ার পর ভীষণ খুশি অপরূপা ওরফে আফরিন আলি। তিনি বলছেন, ঈশ্বর, আল্লা, যিশু – সকলের কাছে তাঁর একটাই প্রার্থনা, আর মানুষের প্রাণ যেন না যায়। পৃথিবীতে এবার শান্তি ফিরে আসুক, সকলে সুখে থাকুক।
[আরও পডুন: ঘরে বসে বিদ্যুৎচালিত মোটরসাইকেল তৈরি করে তাক লাগালেন দাঁতনের যুবক]
নবাগতার নাম কী রাখলেন সাংসদ? এই প্রশ্নে একটু যেন তাল কাটল রাজনীতির সঙ্গে যুক্ত এই দম্পতির। প্রথমে অপরূপা পোদ্দারের স্বামী সাকির জানিয়েছিলেন, তাঁরা মেয়ের ডাক নাম রাখছেন – করোনা। তবে পরে তা বাতিল করে দেন তিনি। তাঁরা জানিয়েছেন, মেয়ের নামকরণের বিষয়ে এখনও কিছু ঠিক করা হয়নি। মুখ্যমন্ত্রীর দেওয়া নামই হবে নবাগতার চূড়ান্ত নাম। এমনই ইচ্ছে প্রকাশ করেছেন অপরূপা পোদ্দার এবং তাঁর কাউন্সিলর স্বামী সাকির আলি।
[আরও পডুন: ‘পরিযায়ী শ্রমিকদের ফেরাতে মাত্র ২টি ট্রেনের আরজি কেন?,’ রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ অধীর]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের