TMC winning candidate allegedly murdered in Haroa

কাকভোরে শুটআউট, হাড়োয়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা তৃণমূলের জয়ী প্রার্থী

কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৩, ১৩:০৭

options
link
কাকভোরে শুটআউট, হাড়োয়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা তৃণমূলের জয়ী প্রার্থী

গোবিন্দ রায়, বসিরহাট: তৃণমূলের জয়ী প্রার্থীকে লক্ষ্য করে একের পর এক গুলি। ঝাঁঝরা হয়ে মৃত্যু তৃণমূল নেতার। বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের সামলা এলাকার ঘটনায় জোর চাঞ্চল্য।

Advertisement

নিহত শেখ সাহেব আলি কিষাণ-খেতমজুর সেলের হাড়োয়া এক নম্বর ব্লক সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে খাশবালান্দা গ্রাম পঞ্চায়েতের বিহারী গ্রামের ২৪৩ নং বুথের এবারের জয়ী পঞ্চায়েত সদস্য। রবিবার ভোররাতে অঞ্চল সভাপতির বাড়ি থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সামলা বাজার এলাকায় ১০-১৫ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে‌। তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শেখ সাহেব আলি। দু’টি গুলি তাঁর বাইকেও লাগে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: স্টেশনে হেল্প ডেস্ক খোলা-সহ একাধিক সুবিধা, পরিযায়ী শ্রমিকদের জন্য আরও পরিষেবা নবান্নের]

ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শেখ সাহেব আলি। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এই কাজ শুরু করেছে, তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।
দেখুন ভিডিও: 

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তনীর পর ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরও ২]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.