সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাটপাড়া উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা৷ অর্জুনপুত্রের গাড়ির কাচ ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির৷ হামলার ঘটনাকে কেন্দ্র করে থমথমে উত্তর ২৪ পরগনার পলতা এলাকা৷
[ আরও পড়ুন: ইভিএমে বিজেপির বোতামে আতর, ভোটারদের হাতের গন্ধ শুঁকলেন তৃণমূলকর্মীরা!]
আগামী ১৯ মে শেষ দফার লোকসভা নির্বাচন৷ ওইদিনই ভাটপাড়া পুরসভায় উপনির্বাচন৷ বিজেপি প্রার্থী হিসাবে ওই আসন থেকে লড়াই করছেন পবন সিং৷ নিজের খুব একটা রাজনৈতিক পরিচয় নেই৷ তবে রাজনীতিক আঙিনায় তাঁর বাবা অর্জুন সিংয়ের যথেষ্ট পরিচিতি আছে৷ অর্জুনপুত্রকে ভাটপাড়া উপনির্বাচনে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে পদ্ম শিবির৷ সোমবার মনোনয়ন জমা দিতে যান পবন সিং৷ মনোনয়ন জমা দিয়ে ফেরার সময় পবন দেখেন তাঁর গাড়ির কাচ ভেঙে গিয়েছে৷ পবনের অভিযোগ, তাঁর গাড়ির কাচ ভাঙচুরের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত৷ ভাটপাড়া উপনির্বাচনের প্রার্থীকে না পেয়েই তারা গাড়ি ভাঙচুর করেছে বলেও অভিযোগ পবন সিংয়ের৷
[ আরও পড়ুন: আলু পোস্ত খাইয়ে অনুপমকে দলে ফেরানোর বার্তা অনুব্রতর, তুঙ্গে জল্পনা]
তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুললেও এখনও প্রশাসনিক স্তরে কোনও অভিযোগ জানাননি পবন সিং৷ তবে ঘাসফুল শিবিরের তরফে এই অভিযোগ একেবারে নস্যাৎ করে দেওয়া হয়েছে৷ সোমবারই মনোনয়ন পত্র জমা দেন ভাটপাড়া উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মদন মিত্র৷ দলীয় নেতাকর্মীরাও প্রার্থীর সঙ্গে মিছিল করেই মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন৷ তাই তাঁরা কেউই এ কাজ করতে পারেন না বলেই দাবি তৃণমূলের৷ অভিযোগ নস্যাৎ যতই হোক না কেন, বিজেপি নিজেদের দাবিতে এককাট্টা৷ আপাতত অভিযোগ-পালটা অভিযোগে সরগরম ভাটপাড়ার রাজনীতি৷
সর্বশেষ খবর
-
পুলিশ বান্ধবীর সঙ্গে ব্যাঙ্ক ম্যানেজার স্বামীর পরকীয়া! গোপালনগরে শ্বশুরবাড়িতে উদ্ধার যুবতীর দেহ
-
‘স্ত্রীকে খুনি বলা মেরুদণ্ডহীন পুরুষের সবথেকে নিম্নরুচির পরিচয়’, গোবিন্দাকে আক্রমণ কোন নায়িকার?
-
২,৭০০-তে কেনা ক্যান্সারের ওষুধ বিক্রি ২৭ হাজারে! ‘এ তো ধ্বংসযজ্ঞ’, কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট
-
‘দলের লোকেরাই কথা শোনে না’, কর্মসমিতির বৈঠকে ফুঁসে উঠলেন রাহুল!
-
বাংলাদেশে দুর্গাপুজোয় টানা ৫ দিনের ছুটি, সংখ্যালঘু আবেগ মেরামতে অনুদানও বাড়ালেন তারেক