TMC workers hanging body recovers from party office in Panihati

খুন নাকি আত্মহত্যা? দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারে রহস্য

পানিহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে ছড়াল চাঞ্চল্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৩, ১০:৫৯

options
link
খুন নাকি আত্মহত্যা? দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারে রহস্য

অর্ণব দাস, বারাকপুর: খুন নাকি আত্মহত্যা? দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারে রহস্য। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ১০নম্বর ওয়ার্ডের অশ্বিনী দত্ত রোডে বিবি বাগান এলাকায় ছড়াল চাঞ্চল্য।

Advertisement

মৃতের নাম তাপস দেবনাথ। বছর পঁয়তাল্লিশের তাপস, ওই ওয়ার্ডেরই সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। নিয়মিত দলীয় কার্যালয় খুলতেন তিনি। শুক্রবার সন্ধেয় তাপস দলীয় কার্যালয় খোলেননি। তাই অন্য এক তৃণমূল কর্মী দলীয় কার্যালয় খোলেন। কার্যত অবাক হয়ে যান তিনি। দেখেন দলীয় কার্যালয়ের ভিতর ঝুলছে তাপসের দেহ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আনন্দসন্ধ্যায় মুখোমুখি বিচারপতি গঙ্গোপাধ্যায় ও কুণাল ঘোষ, কথোপকথন নিয়ে জল্পনা]

চিৎকার করতে শুরু করেন ওই তৃণমূল কর্মী। তাঁর চেঁচামেচিতেই সকলে জড়ো হয়ে যান। এরপরই খড়দহ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তে পাঠানো হয় দেহ। স্থানীয় তৃণমূল কর্মীরা জানিয়েছেন, শুক্রবার তাপসের সঙ্গে পরিবারের লোকজনের কোনও বিষয়ে বিবাদ বাঁধে। তারপরই তিনি বিকেলে দলীয় কার্যালয়ে যান। সেখানেই আত্মহত্যা করেন। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন তাপস। তবে খুনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ডলিস টি’ মাতৃহারা, প্রয়াত সৌগত-পত্নী ডলি রায়]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.