সঞ্জিত ঘোষ, নদিয়া: প্রেম প্রস্তাবে সাড়া দেননি। তার জেরে দলীয় কার্যালয়ে ডেকে শ্লীলতাহানির অভিযোগ। নদিয়ার নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দলেরই নেত্রীর। নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের। এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।
তরুণী নদিয়ার নবদ্বীপের বিদ্যাসাগর কলেজের ছাত্রী। তাঁর দাবি, নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শ্যামসুন্দর দাস তাঁকে উত্যক্ত করে। ওই কলেজেরই ছাত্র রঘুনাথ দাসের মাধ্যমে তাঁকে প্রেম প্রস্তাবও দেন শ্যামসুন্দর। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি TMCP নেত্রী। অভিযোগ, এর পর একদিন রাধাবাজারের দলীয় কার্যালয়ে তাঁকে দেখা করতে ডাকেন। তরুণী সেখানে যান। অভিযোগ, দলীয় কার্যালয়ের দরজা বন্ধ করে শ্লীলতাহানি করা হয় তাঁর।
[আরও পড়ুন: ছুটে আসছে ট্রেন, ২ সন্তানকে বুকে আগলে বাঁচালেন মা, ভিডিও দেখলে শিউরে উঠবেন!]
কোনওমতে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বাড়ি ফেরেন তরুণী। পরিবারের লোকজন এই ঘটনা জানান। এর পর নবদ্বীপ থানায় যান। অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। যদিও এখনও তাকে গ্রেপ্তার করা যায়নি।
[আরও পড়ুন: ‘তোমার বোনকে আগুনে পুড়িয়ে দিয়েছি’, ভাইয়ের বিধবা স্ত্রীকে খুন করে ফোন ভাশুরের!]
সর্বশেষ খবর
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?
-
চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও, রেশন দোকানগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি