Balurghat

নির্বাচনী পর্যবেক্ষকের গাড়ির ধাক্কায় টোটো চালকের মৃত্যু, বালুরঘাটে উত্তেজনা

নির্বাচনী পর্যবেক্ষকের গাড়ির ধাক্কায় মৃত্যু টোটো চালকের। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বাউল এলাকার ঘটনা। পর্যবেক্ষকের গাড়ির ব্যাপক গতির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।

রাজা দাস
রাজা দাস

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ২০:০৪

options
link
নির্বাচনী পর্যবেক্ষকের গাড়ির ধাক্কায় টোটো চালকের মৃত্যু, বালুরঘাটে উত্তেজনা
গাড়ির ধাক্কায় খালে পড়ে গিয়েছে টোটো। ছবি: রতন দে।

ভোট গণনার আগের দিন বালুরঘাটে উত্তেজনা। নির্বাচনী পর্যবেক্ষকের গাড়ির ধাক্কায় মৃত্যু টোটো চালকের। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বাউল এলাকার ঘটনা। পর্যবেক্ষকের গাড়ির ব্যাপক গতির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গাড়িটি ছিল কুশমন্ডির নির্বাচনী পর্যবেক্ষকের। এদিন দুপুরে বালুরঘাটের দিক থেকে গাড়িটি যাচ্ছিল কুশমণ্ডির দিকে। সেসময় বাউল এলাকার গলি দিয়ে বেরিয়ে টোটোটি উঠেছিল ৫১২ নম্বর জাতীয় সড়কে। ঠিক সেই সময়েই দ্রুত গতিতে আসা গাড়ি সজোরে ধাক্কা মারে টোটোতে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খালে গিয়ে পড়ে টোটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক খোকন সরকারের (৪২)। স্থানীয় বাসিন্দা তপন সরকার বলেন, “পর্যবেক্ষকের গাড়ির গতি এটতাই বেশি ছিল যে, সামনে টোটো এসে পড়ায় নিয়ন্ত্রণ করতে পারেননি চালক।” জাতীয় সড়কে ব্যারিকেড ব্যবস্থা ও ট্রাফিক কন্ট্রোলের দাবি তোলেন স্থানীয়রাই।

Advertisement

যদিও দুর্ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন না পর্যবেক্ষক। পর্যবেক্ষকের গাড়ির চালক কোনওমতে রক্ষা পেলেও মাথায় গুরুতর চোট পান গাড়িতে থাকা নিরাপত্তারক্ষী। তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পতিরাম থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.