Advertisement
Advertisement
Bengal Election 2026

অভিষেকের নির্দেশে কাজ, লোডশেডিংয়ের আশঙ্কায় ট্রান্সফর্মার পাহারায় তৃণমূলের ছাত্রদল

জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের স্ট্রংরুমের ভিতরে ও বাইরে পাহারায় বিজেপির মহিলা মোর্চাও।

Advertisement
শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৯:৪৮

link
শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৯:৪৮

options
link
অভিষেকের নির্দেশে কাজ, লোডশেডিংয়ের আশঙ্কায় ট্রান্সফর্মার পাহারায় তৃণমূলের ছাত্রদল zoom
জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে স্ট্রংরুম, তার বাইরে ট্রান্সফর্মার পাহারায় টিএমসিপি

লোডশেডিংয়ের সুযোগ নিয়ে ভোটচুরির ফন্দি! শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভারচুয়াল বৈঠকে এনিয়ে সতর্ক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এনিয়ে অভিষেকের কড়া নির্দেশ ছিল, গণনাকেন্দ্রের বাইরে ট্রান্সফর্মার পাহারা দেবেন ছাত্র নেতারা। সেই নির্দেশ আসার সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ল জলপাইগুড়ির টিএমসিপি নেতৃত্ব। রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্ট্রংরুম হয়েছে। তার ভিতরে সিসিটিভি ক্যামেরা নজরদারির দায়িত্বে রয়েছেন তৃণমূলের ছাত্ররা। পালটা বিজেপির মহিলা মোর্চার সদস্যরাও পাহারা দিচ্ছেন।

Transformer at Jalpaiguri strong room guards by TMCP after Abhishek Banerjee's offer
স্ট্রংরুমের পাশাপাশি এখানে সোমবার ভোটগণনাও হবে, নিজস্ব ছবি

রাত পোহালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে শুরু হবে এখানেই হবে ভোটগণনা। স্ট্রংরুমের ভিতর সিসিটিভি রুমের নজরদারির দায়িত্বে রয়েছে তৃণমূলের ছাত্রদল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাইরে ট্রান্সফর্মার পাহারার দায়িত্ব বর্তেছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের কাঁধেই। তাঁদের আশঙ্কা, গণনার আগের রাতে পরিকল্পনামাফিক লোডশেডিং করে ভোট চুরি অর্থাৎ ইভিএম বদলে নিতে পারে বিজেপি। এই আশঙ্কা থেকেই শাসকদলের তরফে নিবিড় নজরদারি চলছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, একই আশঙ্কা প্রকাশ করেছে বিজেপিও। রাজ্যের গেরুয়া শিবিরের তরফে স্ট্রংরুম আগলে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল মহিলা মোর্চার সদস্যদের। সেইমতো জলপাইগুড়িতেও এই স্ট্রংরুমের ভিতরে ও বাইরে নজর রাখছেন মহিলা মোর্চার সদস্যরা। যদিও ফলপ্রকাশের আগেই ফল নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত তাঁরা। জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন বলে দাবি। তবে শেষ মুহূর্তে তৃণমূল কোনও অসাধু পন্থা অবলম্বন করে ফলাফল পালটে দিতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও মন্তব্য বিজেপির মহিলা মোর্চার সদস্যদের। ফলে ভোটগণনার আগের রাতে দু’পক্ষই অতি সতর্ক।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.