সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি৷ বিড়া ও গুমা স্টেশনের মাঝেই ছিঁড়ে যায় এই তারটি৷ তার ফলে বুধবার বিকেল পাঁচটা থেকেই শিয়ালদহ-বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল৷ ব্যস্ত সময়ে পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তির শিকার যাত্রীরা৷
ত্রিকোণ প্রেমে গুলিবিদ্ধ তরুণী, পুলিশের জালে প্রাক্তন প্রেমিক
দক্ষিণ-পূর্ব রেলের গুরুত্বপূর্ণ শাখাগুলির মধ্যে অন্যতম শিয়ালদহ-বনগাঁ শাখা৷ প্রতিদিন হাজার হাজার যাত্রী এই শাখায় যাতায়াত করেন৷ বুধবার বিকেলে শিয়ালদহ-বনগাঁ শাখাতেই দেখা গেল বিপত্তি৷ বিড়া এবং গুমা স্টেশনের কাছে ওভারহেড তার ছিঁড়ে যায়৷ আচমকাই এই ঘটনায় বন্ধ হয়ে যায় রেল চলাচল৷ প্রথমে যাত্রীরা কিছুই বুঝতে পারেননি৷ ট্রেন থেমে যাওয়ার পর খবর পৌঁছায় স্টেশন মাস্টারের কাছে৷ এরপরই তাঁরা বুঝতে পারেন ওভারহেডের তার ছিঁড়ে যাওয়াতেই এহেন বিপত্তি ঘটেছে৷ তড়িঘড়ি খবর দেওয়া রেলের ইঞ্জিনিয়ারদের৷ খবর পেয়েই বিড়া ও গুমা স্টেশনের মাঝে পৌঁছান ইঞ্জিনিয়ার এবং রেলকর্মীরা৷ শুরু হয় ওভারহেড তার মেরামতির কাজ৷ তবে বিকেল পাঁচটা থেকে প্রায় ঘণ্টাখানেক কেটে গেলেও ওভারহেড তার সংযোগের কাজ এখনও শেষ হয়নি৷
সরকারি সাইনবোর্ডে ‘স্কুল’-এর বদলে লেখা ‘ইস্কুল’, সমালোচনায় সরব শিক্ষক মহল
এদিকে, আচমকা এই ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় শিয়ালদহ-বনগাঁ শাখায় বন্ধ হয়ে গিয়েছে রেল চলাচল৷ আপ এবং ডাউন লাইনে কোনও ট্রেনই চলাচল করছে না৷ হাবড়া, বনগাঁ, দত্তপুকুর-সহ একের পর এক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন৷ অফিস সেরে বাড়ি ফেরার পথে ট্রেন না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা৷ কখন ওভারহেড তার মেরামতি হয়ে আবার পরিষেবা শুরু হবে, সে বিষয়ে এখনও কোনও আশার বাণী শোনায়নি রেল কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা