অর্ণব দাস, বারাকপুর: চার মাসের মধ্যেই ফের বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার বদল হল। অজয়কুমার ঠাকুরকে কমিশনার পদ থেকে বদলি করা হল। তাঁর জায়গায় এবার দায়িত্বভার সামলাবেন মুরলী ধর। মুরলী ধর এই মুহূর্তে আইজিপি ট্রেনিংয়ে আছেন। তাঁকে বারাকপুর পুলিশ কমিশনারের পদে আনা হচ্ছে। অজয়কুমার ঠাকুরকে পাঠানো হচ্ছে সিআইডির ডিআইজি পদে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বিভিন্ন সময় বারাকপুর লোকসভা এলাকা রাজনৈতিকভাবে উত্তপ্ত থাকে বলে খবর। মাত্র চার মাসের মধ্যেই ফের পুলিশ কমিশনার বদল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল।
এর আগে বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন অলোক রাজোরিয়া। চলতি বছরের শুরুতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে বারাকপুর এলাকা। জানুয়ারি মাসের শেষের দিকে নৈহাটি এলাকায় দিনেদুপুরে ‘খুন’ হয়ে গিয়েছিলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বারাকপুরের পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অলোক রাজোরিয়াকে। তাঁকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছিল। নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার নেন অজয়কুমার ঠাকুর। তিনি কারা বিভাগের আইজি পদে ছিলেন। ফেব্রুয়ারি মাস থেকেই কমিশনার হিসেবে দায়িত্বভার নিয়েছিলেন তিনি। কিন্তু চার মাসের মধ্যেই ফের এই পদে বদল হল। আজ, সোমবার বিকেলে এই রদবদলের খবর সামনে এসেছে।
উত্তর ২৪ পরগনার নৈহাটি, ভাটপাড়া, কাঁকিনাড়া-সহ একাধিক জায়গা মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি নেতা অর্জুন সিংয়ের অনুগামীদের বিরুদ্ধে মাঝেমধ্যেই সন্ত্রাসের অভিযোগ ওঠে। বিভিন্ন জায়গায় বোমাবাজির অভিযোগ ওঠে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কাও থাকছে। পুলিশ-প্রশাসন আরও কড়া নজরদারি চালাবে। কোনও ফাঁকফোকর রাখা হবে না। সেই কথাও জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!
-
রাজ্যে কয়েক হাজার কর্মসংস্থান! পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পিএসসি, জারি বিজ্ঞপ্তি
-
পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরিতে মানতে হবে একাধিক নিয়ম! কড়া বিধি আনার ঘোষণা দিলীপের