আদিবাসী পড়ুয়াদের হেনস্তা, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ বালুরঘাটে

থানায় স্মারকলিপি জমা দিলেন আদিবাসীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৯, ১৭:৩৯

options
link
আদিবাসী পড়ুয়াদের হেনস্তা, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ বালুরঘাটে

রাজা দাস, বালুরঘাট: আদিবাসী সম্প্রদায়ের তিন পড়ুয়াকে হেনস্তার ঘটনায় উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। ইতিমধ্যেই হেনস্তার ঘটনায় জড়িত কয়েকজন যুবককে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানার বাইরে বিক্ষোভে শামিল আদিবাসী সংগঠনের সদস্যরা।

Advertisement

[ডানকুনিতে তেল কারখানায় বিধ্বংসী আগুন, আয়ত্বে আনতে হিমশিম দমকল]

বালুরঘাটের পতিরাম, বটুন ও রামপুরের বাসিন্দা তিন যুবক লিটন বেসরা, প্রিয়তোষ টুডু ও বিমান বাকলা শনিবার সন্ধেয় একটি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। বালুরঘাটের খানপুরে যাচ্ছিলেন তাঁরা। সূত্রের খবর, খানপুর এলাকায় ঢোকার মুখেই তাদের পথ আটকায় ওই এলাকার ৩ যুবক। তাদের নাম অনুপ দাস, রাজা মহন্ত ও ক্ষিরু দাস। অভিযোগ, কারণ ছাড়াই হঠাত ওই তিন পড়ুয়ার উপর চড়াও হয় অভিযুক্তরা। বেধড়ক মারধর করা হয় তাদের। কোনওক্রমে সেখান থেকে পালিয়ে আত্মীয়দের খবর দেন আক্রান্তেরা। রাতেই আক্রান্তের পরিবারের তরফে অভিযোগ জানানো হয় বালুরঘাট থানায়। রবিবার সকালে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশেরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ভিনধর্মে সম্পর্কে আপত্তি পরিবারের, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুগল]

পরে রবিবার দুপুরে খেপে ওঠে খানপুরের আদিবাসী সংগঠনের সদস্য-সহ অন্যান্যরা। এদিন তfর-ধনুক, দাঁ, লাঠি-সহ বালুরঘাট থানার বাইরে ভিড় জমান প্রায় শতাধিক মানুষ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্তের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। আক্রান্ত পড়ুয়া লিটনা বেসরা বলেন, ওই ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্তরা। আন্দোলনকারী জেসিকা টুডু বলেন, শনিবার সন্ধেয় ওই ঘটনার পর রাতে ওই আক্রান্তদের বাড়ি গিয়ে হুমকি দেয় অভিযুক্তরা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় হামলা চালাচ্ছিল ওই যুবকেরা। কোনও ভাবেই তাদের আটকানো যাচ্ছিল না। অভিযুক্তদের আটকের পর কিছুটা স্বস্তিতে আদিবাসী সংগঠন। তবে তাদের দাবি, কঠোর শাস্তি দেওয়া হোক অভিযুক্তদের।

Advertisement

ছবি: রতন দে

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.