সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: আদিবাসী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত দার্জিলিংয়ে খড়িবাড়ির ভালুকগাড়া৷ একা থাকার সুযোগে ওই মহিলাকে ভয় দেখিয়ে পাঁচজন যুবক একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ৷ খড়িবাড়ি থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে৷ গণধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অধরা এক অভিযুক্ত৷
[এবার ভেজাল হলুদ কারখানার হদিশ ফরাক্কায়, গ্রেপ্তার এক]
নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী নেপালে থাকতেন৷ খড়িবাড়ির ভালুকগাড়ার বাসিন্দা গৃহবধূ মাসের পর মাস একাই বাড়িতে থাকতেন৷ অভিযোগ, সেই সুযোগে স্থানীয় পাঁচ যুবক তাকে উত্যক্ত করত৷ এমনকী, তারা গৃহবধূকে প্রাণনাশের হুমকি দিত বলেও অভিযোগ৷ গৃহবধূর আরও অভিযোগ, হুমকি দিয়েই ওই পাঁচ যুবক একাধিকবার গৃহবধূকে ধর্ষণ করে৷ ইতিমধ্যেই বৃহস্পতিবার নেপাল থেকে বাড়ি ফেরেন মহিলার স্বামী৷ পাঁচ যুবকের কুকর্মের কথা স্বামীকে জানান গৃহবধূ৷ স্থানীয় যুবকদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলতে যান নির্যাতিতার স্বামী৷ অভিযোগ, তাতেই বেজায় চটে পাঁচ যুবক৷ গৃহবধূর স্বামীকে বেধড়ক মারধর করে তারা৷ নির্যাতিতার স্বামী স্থানীয় হাসপাতালে ভরতি রয়েছেন৷
[শান্তিপুর বিষমদ কাণ্ডেও হুঁশ ফেরেনি, ঘাটালে রমরমিয়ে চলছে চোলাই কারবার]
ওই যুবকদের কীর্তিতেই গোটা ঘটনা জানাজানি হয়৷ সকলেই জেনে ফেলেন গণধর্ষণের ঘটনার কথা৷ স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ওই দম্পতি খড়িবাড়ি থানার দ্বারস্থ হন৷ পুলিশের কাছে বিশ্বনাথ বিরজা, টিপরু বিরজা, ভ্যালেন বিরজা, প্রেম বিরজা এবং মাছু বিরজা নামে পাঁচ যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি৷ নির্যাতিতাকে মেডিক্যাল টেস্টে পাঠায় পুলিশ৷ তবে অভিযুক্ত মাছু বিরজা এখনও অধরা৷ তাকে গ্রেপ্তারির দাবিতেই সরব ওই দম্পতি এবং তাঁদের প্রতিবেশীরা৷ ফেরার যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের