Hooghly

ত্রিবেণীর কুম্ভমেলার অনুমতি দিল না হুগলি জেলা প্রশাসন, কেন?

মেলা বন্ধের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ পুণ্যার্থীরা। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৯, ২০২৪, ১৮:২৩

options
link
ত্রিবেণীর কুম্ভমেলার অনুমতি দিল না হুগলি জেলা প্রশাসন, কেন?

সুমন করাতি, হুগলি: মাধ্যমিক পরীক্ষার জন্য হুগলির ত্রিবেণীর কুম্ভমেলার অনুমতি দিল না প্রশাসন। হুগলির ত্রিবেণীতে দুবছর আগে শুরু হয় কুম্ভ মেলা। চলতি বছর ১১-১৩ ফেব্রুয়ারি মেলার দিন ধার্য করেছিল কুম্ভমেলা পরিচালন সমিতি। ১৩ তারিখ শাহি স্নান। কিন্তু ওই সময় মাধ্যমিক পরীক্ষা থাকায় জেলা প্রশাসন মেলার অনুমতি দিল না।

Advertisement

সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা মেলা কমিটি, শিবপুর ক্লাব, বাঁশবেড়িয়া পুরসভা, দমকল, স্বাস্থ্য, পুলিশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। সেখানে মেলা পরিচালন সমিতিকে জানিয়ে দেওয়া হয় মেলার অনুমতি দেওয়া আপাতত যাবে না। যে মাঠে ত্রিবেণীর কুম্ভমেলা বসে সেই শিবপুর স্পোর্টিং ক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “গত দুবছর জোর করে এই মেলা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। কোনও অনুমতি দেওয়া হয়নি ক্লাবের তরফে। আমরা এই মাঠে শুধু খেলোয়াড় তৈরি করতে চাই। মিলন মেলা হয় অনুদানের জন্য। আমরা মহকুমা শাসককে বলেছি মেলা অন্যত্র হোক।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে বিচারপতিদের সংঘাত, মেডিক্যাল মামলা নিজের হাতে নিল সুপ্রিম কোর্ট]

বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারপার্সন শিল্পী চট্টোপাধ্যায় বলেন, “মাধ্যমিকের সময়ে কুম্ভমেলা হওয়ার কথা ছিল। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবার কুম্ভমেলা স্থগিত করা হল। সকলের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।” প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। মেলা হচ্ছে না জানিয়ে দেওয়া হলেও রবিবার সকালে দেখা যায় মেলার ব্যানার টাঙানো হচ্ছে শিবপুর মাঠের সামনে। দুবছর আগে ত্রিবেণীতে শুরু হয় কুম্ভমেলা। মেলার উদ্যোক্তারা একে ‘মিনি কুম্ভমেলা’ বলে চেনেন। মেলার বন্ধের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ পুণ্যার্থীরা। 

Advertisement

[আরও পড়ুন: Oyoতে ডেকে মতের অমিল, গুলি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রেমিকাকে খুন!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.