ট্রাকচালকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য উলুবেড়িয়ায়

সানস্ট্রোকেই কি মৃত্যু ট্রাকচালকের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৮, ২১:৩০

options
link
ট্রাকচালকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য উলুবেড়িয়ায়

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: উলুবেড়িয়ার বীরশিবপুর ট্রাক টার্মিনালে ট্রাকচালকের রহস্যমৃত্যু। প্রাথমিকভাবে অনুমান, সানস্ট্রোকেই মারা গিয়েছেন তিনি। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে পুলিশ মুখ খুলতে চায়নি।

Advertisement

[প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে খুন, চাঞ্চল্য বৈদ্যবাটি স্টেশনে]

সোমবার রাতে উলুবেড়িয়া সিডব্লিউসি থেকে লরিতে মালপত্র বোঝাই করেন ট্রাকচালক কানাই রিং সিং। এরপর বীরশিবপুরে ট্রাক টার্মিনালের কাছে কানাই নিজে লরির উপরে উঠে ত্রিপল বাঁধছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় লরির খালাসি গাড়ির কেবিনে শুয়ে পড়েন। মাঝরাতে তার ঘুম ভাঙলে চালককে খোঁজাখুঁজি করেন। লরির উপরে গিয়ে দেখে চালক লরির উপরে পড়ে আছেন। ডাকাডাকি করলে কোনও সাড়া পাওয়া যায়নি কানাই রিং সিং। খালাসি তৎক্ষণাৎ বিষয়টি ট্রাক টার্মিনালে কর্তব্যরত পুলিশকে জানান। পুলিশ এসে লরির উপর থেকে চালককে নামিয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে পলাতক স্বামী, চাঞ্চল্য হরিণঘাটায়]

আষাঢ়েও দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে নাকাল আমজনতা। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গরমে সানস্ট্রোকেই মারা গিয়েছেন ওই ট্রাকচালক। এর আগে বাঁকুড়াতেও দাবদাহের বলি হয়েছেন একজন। যদিও পুলিশ এ বিষয়ে মুখ খুলতে নারাজ। আপাতত ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.