ভোরের আলো ফুটতেই ভয়ঙ্কর দৃশ্য! রেললাইনে ক্ষতবিক্ষত হয়ে পড়ে যুবক-যুবতী। মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ থানার গদাইপুর এলাকার ঘটনা। জঙ্গিপুর স্টেশন লাগোয়া রেললাইনে দু’জনের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। প্রাথমিক অনুমান, দু’জনে একসঙ্গে রেললাইনে আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন:
মৃত যুবকের নাম রতন ঘোষ ও মৃত যুবতী প্রিয়া মাঝি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বিবাহিতা এবং তাঁর দুটি সন্তান রয়েছে। রতন ঘোষ এলাকারই যুবক। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দু’জনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। প্রাথমিক তদন্তে আরপিএফ ও জিআরপিএফ-এর অনুমান, রবিবার রাত প্রায় ২টা ৪০ নাগাদ গরিব রথ এক্সপ্রেসের সামনে চলে আসেন ওই যুবক-যুবতী। ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে মৃত্যু বলে খবর। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। বাড়িতে জানাজানি হওয়ার পর এই ভয়ঙ্কর পরিণতি কি না তাও জানার চেষ্টা করছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে আরপিএফ, জিআরপিএফ এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে খবর। যদিও ওই দু’জনের পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও বয়ান মেলেনি।
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র