Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Canning

বাড়িতে বোমা-বন্দুক ছড়াছড়ি! ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূল বুথ সভাপতি

তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় একটি দেশি লম্বা আগ্নেয়াস্ত্র, একটি দেশি ছোট পাইপগান, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি তাজা বোমা।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৩:০৩

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৩:০৩

options
link
বাড়িতে বোমা-বন্দুক ছড়াছড়ি! ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূল বুথ সভাপতি zoom
ধৃত তৃণমূল নেতা আলাউদ্দিন তরফদার।
Advertisement

রবিবার গভীর রাতে ক্যানিংয়ের (Canning) তৃণমূল বুথ সভাপতির বাড়িতে তল্লাশি অভিযানে যেতেই চোখ কপালে ওঠে পুলিশের। উদ্ধার আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, বোমা। বাড়ি থেকেই ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম আলাউদ্দিন তরফদার। তিনি দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গাদবেড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে আলাউদ্দিনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় একটি দেশি লম্বা আগ্নেয়াস্ত্র, একটি দেশি ছোট পাইপগান, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি তাজা বোমা। এরপরই ওই তৃণমূল নেতাকে পাকড়াও করে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ।

ধৃতকে সোমবার আলিপুর আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কেন মজুত রাখা হয়েছিল, তা জানতে চান তদন্তকারীরা। কী উদ্দেশে বাড়িতে অস্ত্রভাণ্ডার, ওই নেতার সঙ্গে আরও কারা জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.