Two boy drown in river at Murshidabad

নদীতে নামার ছবি তুলতে গিয়ে বিপত্তি, ভৈরব নদে ডুবে মৃত্যু ২ কিশোরের

চার বন্ধু মিলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরেরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২২, ১৯:১২

options
link
নদীতে নামার ছবি তুলতে গিয়ে বিপত্তি, ভৈরব নদে ডুবে মৃত্যু ২ কিশোরের

অতুলচন্দ্র নাগ, ডোমকল: ঝাঁপ দিয়ে নদীতে নামার ছবি তুলতে গিয়ে ডুবে মৃত্যু  হল দুই কিশোরের। বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর পঞ্চায়েতের ভৈরব নদের ফতেপুর ঘাটে। 

Advertisement

মৃতদের নাম রিজওয়ান আনসারি (১৭) ও নয়ন আমসারি (১৬)। তাদের বাড়ি ডোমকলের রঘুনাথপুর ও পুরাতন বিডিও মোড়ের পাওয়ার হাউস পাড়ায়। প্রায় সমবয়সি ওই দু’জন সম্পর্কে মামাতো ও পিসতুতো ভাই। বুধবার বেলা এগারোটা নাগাদ চার বন্ধু বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে ফতেপুরের ভৈরব নদে স্নান করতে গিয়েছিল। তখনই ওই দুর্ঘটনা ঘটে।

Advertisement

Drown

Advertisement

[আরও পড়ুন: মহম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ বাংলাদেশে, বিজেপি নেতাদের তোপ বিএনপি’র]

নিম্নবিত্ত পরিবারের ওই দু’জনের বাবা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। রিজওয়ান আনসারি চলতি বছর মাধ্যমিক পাশ করে। তার বাবা কলকাতায় একটি মুদিখানা দোকানের কর্মচারী। অন্যদিকে নয়নের বাবা রাজমিস্ত্রির কাজ করেন কলকাতাতেই। বুধবার ছেলেদের মৃত্যুর কথা শুনে তাঁরা কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মৃতের কাকা গিয়াসুদ্দিন আনসারি জানান, “ ওরা সাঁতার জানত না। আমি নিষেধ করেছিলাম নদীতে যেতে। কিন্তু শুনল না। বন্ধুদের টানে চলে গিয়েছিল। আর তার কিছুক্ষণের মধ্যেই খবর পাই দু’জন তলিয়ে গিয়েছে।”

নদীতে সলিল সমাধির খবর পেয়েই ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবি, জেলা পরিষদ সদস্য হাজিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ডোমকলের বিধায়ক তথা পুরসভার প্রশাসক জাফিকুল ইসলাম। ঘটনাস্থলে গিয়ে তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ উদ্ধারে স্থানীয় মানুষ ও মাঝিদের সাহায্য চান। বিধায়ক জাফিকুল ইসলাম জানান, “জানতে পারলাম পরপর ওরা নদীর জলে ঝাঁপ দিয়েছিল। আর একজন তা ভিডিও করছিল। ওই সময় কয়েকজন ঝাঁপ মারলেও দু’জন আর উঠে আসতে পারেনি। তারা তলিয়ে যায়। ওই দৃশ্য দেখে অন্যরা তাঁদের উদ্ধার করতে গিয়ে আর পায়নি।ডোমকল মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাদের মৃত বলে জানান।” 

[আরও পড়ুন: পিছল অনলাইনে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের সময়, কখন রেজাল্ট জানতে পারবে পড়ুয়ারা?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.