ফের একই লাইনে দুটি ট্রেন, পাঁশকুড়া লোকালে ধাক্কা বালিচক লোকালের

দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত, রেলের ভূমিকায় প্রশ্ন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০১৭, ১০:১৭

options
link
ফের একই লাইনে দুটি ট্রেন, পাঁশকুড়া লোকালে ধাক্কা বালিচক লোকালের

সৈকত মাইতি, পাঁশকুড়া: ফের একই লাইনে দুটি ট্রেন। দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মারল অন্য একটি লোকাল ট্রেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মেদিনীপুর লোকালের বেশ কয়েকজন যাত্রী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বালিচক লোকালের চালক সিগন্যাল ভেঙে ট্রেন চালান। তার ফলেই এই বিপত্তি।

Advertisement

[ট্রেন লেটে মৃত্যু দশ মাসের শিশুর, গঙ্গায় মরণঝাঁপ মায়ের]

Advertisement

রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে পাঁশকুড়া-ক্ষীরাই স্টেশনের মাঝে। রেল সূত্রে খবর, একটি মালগাড়ি ডাউন লাইন দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিল। ওই ট্রেনটি পাঁশকুড়া স্টেশন ছাড়ার পর সিগন্যালে দাঁড়িয়ে পড়ে। মালগাড়িটি দাঁড়িয়ে থাকায় তার পিছনে একটি সিগনালের সামনে থমকে যায় হাওড়াগামী পাঁশকুড়া লোকাল। পরপর দুটি ট্রেন দাঁড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবে পাঁশকুড়া লোকালের পিছনে থাকা সিগন্যাল লাল ছিল। তবে আচমকা হাওড়াগামী বালিচক লোকাল পাঁশকুড়া লোকালের পিছনে ধাক্কা মারে। এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন পাঁশকুড়া লোকালের যাত্রীরা। ধাক্কার অভিঘাতে পাঁশকুড়া লোকালের পিছনের দুটি কামরা ক্ষতিগ্রস্ত হয়। পাঁশকুড়া লোকালের গার্ড এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের পাঁশকুড়া ও তমলুক হাসপাতালে আনা নিয়ে যাওয়া হয়। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান রেলের পদস্থ কর্তারা।

Advertisement

EMID-TRAIN-ACCI.jpg-2

[ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত]

প্রাথমিকভাবে রেল কর্তারা মনে করছেন বালিচকের মোটরম্যান সিগন্যাল সম্ভবত মিস করে পাঁশকুড়া লোকালে ধাক্কা মারেন। রেল সূত্রে জানা গিয়েছে মেদিনীপুর লোকালের মোটরম্যান বা চালকের কোনও সমস্যা ছিল না। সিগন্যাল লাল থাকায় তিনি নিয়ম ট্রেন দাঁড় করান। বালিচক লোকালের মোটরম্যান আদৌ সিগন্যাল পেয়েছিলেন কিনা বা তিনি সিগন্যাল লঙ্ঘন করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বালিচক লোকালের কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা নিয়ে খোঁজ নিচ্ছেন রেলের কর্তারা।  একই লাইনে দুটি ট্রেনের ধাক্কা এবং তার কয়েক মিটারের আরও একটি মালগাড়ি থাকার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতির জন্য রেলের দিকে তারা আঙুল তুলেছেন। তবে এদিন রবিবার রাত থাকায় দুটি ট্রেনে যাত্রী কম ছিল। বালিচক লোকালের গতিও তেমন ছিল না। তার ফলে বড় কোনও ক্ষতি হয়নি।

ছবি: রঞ্জন মাইতি

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.