মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: হাসপাতালে ভর্তি থাকা আত্মীয়কে দেখতে যাওয়ার সময় অঘটন। পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। দুর্ঘটনাস্থল ১৬ নম্বর জাতীয় সড়কে রাজাপুর থানার শুড়িখালি।
মৃতেরা হলেন শেখ সাবির আলি মিদ্দে (৩৭) এবং শেখ সুদান (৪৮)। শেখ সাবির আলি মিদ্দে হাওড়ার সাঁকরাইল থানার সুলাটি সিপাইপাড়ার বাসিন্দা। আরেকজন পাঁচলা থানার জয়নগরে থাকেব। রাজাপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
[আরও পড়ুন: জলপানের অছিলায় বাড়ি ঢুকে ‘মার’, খাস কলকাতায় বৃদ্ধার গয়নাগাটি কেড়ে নিল যুবক]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকদের এক আত্মীয় উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। শনিবার রাতে দুটি বাইকে চেপে ৪ যুবক তাঁকে দেখতে আসছিলেন। একটি বাইকে সাবির ও সুদান ছিলেন। রাত ১টা নাগাদ শুড়িখালির কাছে সাবিরদের বাইকটি নিয়ন্ত্রণ হারায়। ডিভাইডারে ধাক্কা মারলে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁদের মৃত বলে জানান।
এদিকে, যাত্রীবোঝাই সরকারি বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি ধাক্কায় জখম অন্তত ৪০ জন বাসযাত্রী। রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর বীরভূমের নলহাটি থানার মহেশপুর গ্রামের কাছের ঘটনা। জখমরা ভর্তি হাসপাতালে।
[আরও পড়ুন: ‘১৯৬৮ সাল থেকে কর দিই’, সম্পত্তি নিয়ে কুণালের প্রশ্নের জবাব শিশির অধিকারীর]
সর্বশেষ খবর
-
হাওড়ায় শহিদ বেদীর সামনে বিজেপির পতাকা খুলল সিপিএম! পালটা রাতেই পার্টি অফিসে উত্তেজনা
-
‘৫ নম্বরের বেশি মৌখিকে নয়’, তৃণমূলকে দুষে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
মহার্ঘ মুরগির খাবার! ডিম-মাংসের দামে আঁচ, হাত পুড়ছে মধ্যবিত্তের
-
মন্মথপুরে জন্মাষ্টমী ও নন্দোৎসবের আয়োজন, শোভাযাত্রায় কৃষ্ণের বেশে ১৩১ শিশু
-
বালোচ বিদ্রোহীদের নিশানায় পাক সেনা! মুহুর্মুহু গুলি, বিস্ফোরণে উড়ল কনভয়, মৃত ২৫