বাবুল হক, মালদহ: সাইকেলে মালদহ থেকে অযোধ্যাযাত্রার সিদ্ধান্ত। স্থানীয় কালীমন্দিরে পুজো দিয়ে রওনা দিলেন রবি ও অভিজিৎ। লক্ষ্য ২০ জানুয়ারির মধ্য অযোধ্যা পৌঁছে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া।
মালদহ শহরের বাসিন্দা অভিজিৎ বাসফোর ও রবি বিশ্বকর্মা। দুজনেরই রামমন্দির নিয়ে প্রবল আগ্রহ। দুজনেই চেয়েছিলেন রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে সামিল হতে। সেই মতোই শুরু পরিকল্পনা। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সাইকেলে অযোধ্যা যাওয়ার। সেই মতো বুধবার সকালে মালদহের এক কালীমন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করলেন অভিজিৎ ও রবি। সাইকেলে রামের ছবি আঁকা পতাকা ও জাতীয় পতাকা। এদিন তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন এলাকার বহু মানুষ।
[আরও পড়ুন: তৃণমূল ছাড়ছেন রাজন্যা! এবার কোন ভূমিকায় দেখা যাবে ছাত্রনেত্রীকে?]
জানা গিয়েছে, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালাবেন এই দুই যুবক। মালদহ থেকে ডালখোলা, বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙ্গা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তাঁরা দু’জনে পৌঁছবেন অযোধ্যায়। অভিজিৎ ও রবির কথায়, “দেশ আগে, পরে ধর্ম। তবে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা। আর এই প্রতিষ্ঠা পর্বের সাক্ষী হতেই সাইকেলে যাত্রার পরিকল্পনা।”
[আরও পড়ুন: সরকারি চাকরি না পাওয়ায় হতাশা! মানসিক অবসাদে আত্মঘাতী বধূ]
সর্বশেষ খবর
-
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিসে বালতি ভর্তি বোমা, ‘ক্ষমতায় না এলে আমাদেরই মারত’, বিস্ফোরক বিজেপি
-
এশিয়াডে অব্যাহত লভলিনার দাপট, সোনা জিতলেন অসমের বক্সার
-
জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ! দিল্লি-মুম্বইয়ে ধরপাকড়, নিষিদ্ধ জমায়েত, বন্ধ মেট্রো স্টেশন
-
ইউক্রেন যুদ্ধ অবসানে উদ্যোগী মোদি, গান্ধীর জন্মদিনে ‘বন্ধু’র শান্তিপ্রস্তাবের প্রশংসা পুতিনের
-
‘পাপিয়া খুব ভালো কাজ করছেন’, এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন!