সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক আপে ঢুকেই মাছভাতের দাবি জানিয়েছিল৷ পুলিশ অবশ্য তা মেনে নেয়নি৷ স্বাভাবিক খাবার দাবারই দেওয়া হয়েছিল আকাঙ্ক্ষা হত্যায় অভিযুক্ত উদয়ন দাসকে৷ কিন্তু তাতেও কমল না বায়নাক্কা৷ পরদিন ফের খাবার নিয়ে নানা দাবিদাওয়া জানাল সাইকো উদয়ন৷
কেন হাতের শিরা কাটা, অভিনেত্রীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য
তদন্তের কারণে উদয়নের আটদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত৷ গতকাল দফায় দফায় তাকে জেরা করা হয়৷ জেরা করেন খোদ পুলিশ সুপার৷ তবে ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে উদয়ন৷ এমনটাই মনে করছেন পুলিশ অধিকারিকরা৷ ভোপাল পুলিশকে দেওয়া তথ্যের সঙ্গে তার এখন বলা কথায় অনেক অসঙ্গতি ধরা পড়ছে৷
ফেসবুকে ৬ নামে উদয়ন, খুন করেও চালু রাখে বাবার প্রোফাইল
এদিকে খাবার নিয়ে জারি সাইকোর বায়নাক্কা৷ জেলের সাধারণ খাবারের বদলে পছন্দের খাবার চেয়ে বসে সে৷ গতকাল তাকে দেওয়া হয় ডিমের কারি, সিম-গাজরের তরকারি ইত্যাদি৷ মা-বাবা ও প্রেমিকাকে খুনে অভিযুক্ত হয়েও ভাবলেশহীন উদয়ন৷ আজ সকালে তাকে চা দিতে গেলে ফিরিয়ে দেয় সে৷ বদলে আরও বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নেয়৷ আজ আবারও তাকে জেরা করে আকাঙ্ক্ষা মৃত্যুরহস্যের জট খোলার চেষ্টা করবে পুলিশ৷
সর্বশেষ খবর
-
যন্ত্রে জব্দ মানুষ! ‘সামান্য’ ভুলে কর্মীকে ছাঁটাই করল এআই বস, কী ‘অপরাধে’ গেল চাকরি?
-
অসুস্থ হয়ে কোর্টেই বমি! তীব্র গরমে কাহিল হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় জোকোভিচের
-
এবার বাংলা ভাষাতেও সম্প্রচার হবে ডুরান্ডের ম্যাচ, বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর
-
সুমিতের সঙ্গে মুখোমুখি জেরায় চরম অসঙ্গতি! সুজয়ের মেদিনীপুরে বাড়িতে তল্লাশি সিআইডির
-
স্মৃতিভ্রষ্টতার অসুখ ভুগছে মানুষ, প্রত্যাবর্তন সম্ভব?