সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: কলকাতায় নির্মীয়মান বিবেকানন্দ সেতু ভাঙার স্মৃতি এখনও দগদগে অনেকের মনে৷ তেমনই আরও একটি নির্মীয়মান চারলেনের উড়ালপুল ভেঙে পড়ল শিলিগুড়ির ঘোষপুকুরে৷ কোনও হতাহত না হলেও, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে৷ অভিযোগ উঠছে, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে৷ নিম্নমানের মাল-মশলা ব্যবহার করে উড়ালপুলটি তৈরি হচ্ছিল বলে সুর চড়িয়েছেন এলাকার বাসিন্দারা৷
[স্বাধীনতা দিবসের আগে রাজধানীর নিরাপত্তায় নামছে দেশের প্রথম মহিলা SWAT টিম]
জানা গিয়েছে, ওই চারলেনের উড়ালপুলটি আসলে এশিয়ান হাইওয়ের সঙ্গে ৩১ নম্বর জাতীয় সড়কের সংযোগ স্থাপনের জন্য নির্মিত হচ্ছিল৷ কাজ চলছিল জোড়কদমে৷ কিন্তু শনিবার ভোর রাতে বিপত্তি ঘটে৷ ভেঙে পড়ে উড়ালপুলটি৷ আশপাশের বাসিন্দারা জানান, ঘুমন্ত অবস্থায় হঠাৎই তারা বিকট আওয়াজ শুনতে পান৷ বাইরে এসে দেখেন মাঝের অংশ থেকে ভেঙে পড়েছে উড়ালপুলটি৷ প্রথমে বোঝা যায়নি কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা৷ কিন্তু পরে জানা যায় তেমন কিছুই ঘটেনি৷ এরজন্য বাসিন্দার ধন্যবাদ জানাচ্ছেন ঈশ্বরকে৷ কারণ, দুর্ঘটনার সময়ে উড়ালপুলটিতে কোনও কর্মী কাজ করছিলেন না৷
[কেরলের বন্যায় উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধারকাজে নামল নৌসেনা]
তবে বিষয়টি নিয়ে নিজেদের ক্ষোভও উগড়ে দিয়েছেন এলাকাবাসী৷ তাঁদের স্পষ্ট অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে৷ যে সংস্থা নির্মাণের দায়িত্বে রয়েছে, তারাই নিন্মমানের মাল-মশলা ব্যবহার করেছে বলে তোপ দেগেছেন তাঁরা৷ ইতিমধ্যে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ৷ সেখানে পৌঁছানোর কথা রয়েছে জেলাশাসক জয়সী দাশগুপ্ত-সহ ইঞ্জিনিয়ারদের৷ সূত্রের খবর, তলব করা হয়েছে ঠিকাদার সংস্থাকে৷ নির্মাণকার্যে এলাকার অনেকেই ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কলকাতায় বিবেকানন্দ সেতু ভেঙে পড়ার সঙ্গে৷ আশঙ্কা প্রকাশ করে তাঁরা বলছেন, ‘ভাগ্যিস তখন কোনও শ্রমিক কাজ করছিল না৷’
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!