আগস্টেই রাজ্য বিধানসভায় পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। সোমবার তিনটি বিল পেশ করে একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এও জানালেন, ইউসিসি বিল আনতে বিশেষ কমিটি তৈরি করা হচ্ছে। তার নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাই।
কমিটিতে বিভিন্ন পেশার ৫ জন সদস্য থাকবেন। আগামী ২ জুলাই মন্ত্রিসভায় খসড়া বিলটি আসবে অনুমোদনের জন্য। এরপর চার সপ্তাহ প্রস্তুতির কাজ চলবে। তা শেষ হলে আগস্টের গোড়ায় অর্থাৎ বাদল অধিবেশনে পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল।
আরও ভিডিও
সোমবার এই ঘোষণা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমরাই এ রাজ্যে ইউসিসি বিল আনব। গুজরাট, উত্তরাখণ্ড, অসমের পর। এতে সব সম্প্রদায়ের জন্য এক আইন লাগু হবে। আলাদা আলাদা ধর্মের ভিত্তিতে আলাদা কোনও আইন হবে না।শুধু আদিবাসী,জনজাতিরা এর বাইরে থাকবে।”
সর্বশেষ খবর
-
কেরল পৌঁছতেই ভাইরাল কোহলির ঘড়ি, কী কী ফিচার রয়েছে? দাম শুনলে কপালে উঠবে চোখ
-
রাষ্ট্রসংঘের বক্তৃতায় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা, শাহবাজের সঙ্গে পার্শ্ববৈঠক, ভারসাম্যের চাল তারেকের
-
এআই দিয়ে মোদির সঙ্গে মহিলার ছবি! ‘আরশোলা’ দীপকে, সৌরভ দাসদের নোটিস দিল্লি হাই কোর্টের
-
নেই পুজোর রোশনাই, ছোট্ট সন্তানকে হারিয়ে নাথ পরিবার শুধুই বিচারের অপেক্ষায়
-
‘এখন তো শয্যাদৃশ্য-যৌনতা জলভাত,’ রেখাকে ঠোঁটঠাসা চুমু বিতর্কে ‘অ্যানিম্যাল’-এর তুলনা বিশ্বজিতের