সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: ভিসা ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে এক মার্কিন নাগরিককে পাকড়াও করল এসএসবি জওয়ান৷ ওই যুবককে দেশে ঢুকতে সাহায্য করার জন্যও একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ কোন উদ্দেশ্যে বৈধ প্রমাণপত্র ছাড়াই এদেশে ঢুকেছিল তারা, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা৷
[গ্রাম্য বিবাদে চলল গুলি, গুরুতর জখম স্কুলপড়ুয়া]
শিলিগুড়িতে নেপাল সীমান্ত লাগোয়া পানিটা এলাকায় এক মার্কিনি যুবককে ঘোরাফেরা করতে দেখেন এসএসবি জওয়ানরা৷ শুক্রবার সন্ধ্যায় ওই যুবককে দেখে সন্দেহ হয় তাঁদের৷ খোঁজখবর নিয়ে জানা যায় স্যামসন রানা নামে ওই যুবক মার্কিন মুলুকের নাগরিক৷ এরপর ভিসা দেখতে চাওয়া হয় তার৷ কিন্তু ভিসা দেখাতে পারেনি ওই যুবক৷ এরপরই জিজ্ঞাসাবাদ করে জওয়ান জানতে পারেন, কিরণ লামা নামে এক ব্যক্তি তাকে সীমান্ত পেরিয়ে পানিটা এলাকায় ঢুকতে সাহায্য করেছে৷ প্রথমে মার্কিন যুবক স্যামসন ও তাকে জিজ্ঞাসাবাদ করে কিরণ লামাকে আটক করে এসএসবি জওয়ান৷ খবর দেওয়া হয় খড়িবাড়ি থানায়৷ ঘটনাস্থলে পৌঁছলে ওই দু’জনকে পুলিশের হাতে তুলে দেয় এসএসবি৷ কী কারণে দেশে ঢুকল স্যামসন, তা খতিয়ে দেখছে পুলিশ৷
[দুবরাজপুরে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল নেতার ছেলে]
উল্লেখ্য, এর আগে দিঘা থেকেও এক চিনা নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতের কাছ থেকেও মেলেনি ভিসা৷ যদিও পুলিশি জেরায় সে তদন্তকারীকে জানায়, শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের টানেই বাংলায় আসা৷ এছাড়া অন্য কোনও অসৎ উদ্দেশ্য নেই তার৷ প্রথমে দার্জিলিংয়ে যায় সে৷ এরপর সেখান থেকেই চলে আসে দিঘায়৷ সমুদ্র দেখে নিজেকে সামলে রাখতে পারেনি ওই চিনা নাগরিক৷ সে দাবি করে, সমুদ্রের পাড়ে নিজের ব্যাগ রেখে নেমেছিল৷ সেই সময় তার ব্যাগ লুট হয়ে যায়৷ ওই ব্যাগেই ছিল ভিসা৷ ব্যাগ খোয়া যাওয়ায় নাকি যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷ যদিও তদন্তের আগে সেকথা শুনতে নারাজ তদন্তকারীরা৷ এখনও এই ঘটনাটি তদন্তসাপেক্ষ৷
সর্বশেষ খবর
-
বিজেপি তো কাউকে তো বলেনি পার্টি করলে এক্সট্রা করে কাজ পাবে: মল্লিকা
-
১৪৯ বছরের টেস্ট ক্রিকেটের বিশ্বরেকর্ড, ৪০১ রানের জুটিতে বিরাট জয় ওয়েস্ট ইন্ডিজের
-
গলায় মালা, দু’হাত তুলে নাচ! দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির, বললেন ‘পারিবারিক স্টাইল’
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ