Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Sri Lanka

ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই দুঃসংবাদ, ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু শ্রীলঙ্কার কোচের

ক্রিকেটারদের সঙ্গে কর্মচারীদের হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি শান্ত করতে যান কোচ। কিন্তু তাঁকেও মারধর করা হয়। ক্রিকেটারের মারে গুরুতর আহত হন সুমিত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ২০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ২০:৩৯

options
link
ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই দুঃসংবাদ, ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু শ্রীলঙ্কার কোচের zoom
প্রতীকী ছবি
Advertisement

শনিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজ। সেই দ্বৈরথের আগেই দ্বীপরাষ্ট্রের ক্রিকেটে দুঃসংবাদ। মৃত্যু হল সেদেশের ক্রিকেট কোচ সুমিত ফের্নান্ডোর। জানা গিয়েছে, কলম্বোর এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুমিত। ৬২ বছর বয়স হয়েছিল তাঁর। ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসা চলাকালীনই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

শ্রীলঙ্কার ওয়ানডে এবং টি-২০ অধিনায়ক কুশল মেন্ডিসকে ‘আবিষ্কার’ করেছিলেন এই সুমিতই। তাঁর কোচিংয়ে ক্রিকেট শুরু হয় কুশল মেন্ডিসের। সেই বিখ্যাত কোচের এহেন পরিণতি কেন? জানা গিয়েছে, ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব নামে কলম্বোর একটি ক্রিকেট কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন সুমিত। সেখানে কিউরেটর হিসাবে কাজ করতেন। কোচিংও করাতেন খুদে ক্রিকেটারদের। গত ৮ আগস্ট ওই কোচিং সেন্টারেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমস্যার সূত্রপাত জল খাওয়া নিয়ে। ট্রেনিং চলাকালীন কয়েকজন তরুণ ক্রিকেটার জল খেতে যান। গিয়ে দেখেন কলে জল নেই। সেটা জানালে কোচিং সেন্টারের কর্মীরা শুনতে চাননি। সেই নিয়েই দু’পক্ষে শুরু হয় বচসা। ক্রিকেটারদের সঙ্গে কর্মচারীদের হাতাহাতিও বেঁধে যায়। পরিস্থিতি শান্ত করতে যান সুমিত। কিন্তু তাঁকেও মারধর করা হয়। ১৭ বছর বয়সি এক ক্রিকেটারের মারে গুরুতর আহত হন সুমিত। সঙ্গে সঙ্গে তাঁকে কলম্বোর এক হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

সুমিতের মৃত্যুর আগেই ১৭ বছর বয়সি ওই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধরের অভিযোগ দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। এবার সম্ভব খুনের ধারাও যোগ হবে। কলম্বোর আদালত আপাতত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তবে অভিযুক্ত যেহেতু নাবালক তাই তাকে রাখা হচ্ছে চাইল্ড প্রোবেশন কাস্টডিতে। আগামী সোমবার পর্যন্ত সেখানেই থাকবে সে। অন্যদিকে, সুমিতের মৃত্যুতে শ্রীলঙ্কার ক্রিকেটমহলে শোকের ছায়া। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ শুরুর আগেই এমন ঘটনা মানতে পারছেন না অনেকেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.