Valentine’s Day

একদিন নয়, চিরন্তনেই বাঁচুক ভালোবাসারা, প্রেমদিবসের স্মৃতিকথায় রাজনীতিকরা

রাজনৈতিক উত্তাপের আঙিনায় কি টান পড়ে ভালোবাসায়? জনতা থেকে সঙ্গী অথবা সঙ্গিনী, কিম্বা পোষ্য, ভালোবাসার রকমফেরে কেমন হয় রাজনীতিকদের ভ্যালেন্টাইন ডে?

Advertisement
রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৯:৪৭

options
link
একদিন নয়, চিরন্তনেই বাঁচুক ভালোবাসারা, প্রেমদিবসের স্মৃতিকথায় রাজনীতিকরা

‘বারবার আসি আমরা দু-জন, বারবার ফিরে যাই, আবার আসব আবার বলব, শুধু তোমাকেই চাই!’ বসন্ত এসে যাওয়ার আবহেই চারদিকে যেন ভালোবাসার আঁচ! একমুঠো রোদ্দুর আর হলুদ পাখির উড়ন্ত বিকেলে বলে যাওয়া শুধু একের অন্যের কথা। সম্পর্ক-উদযাপন, আবার একসঙ্গে থাকার অভ্যাসই আশ্বস্ত করে অনেক কিছু! আলো মাখামাখি ভালোথাকারা যেন বলে যায় ভালোবাসার কথা!

Advertisement

কিন্তু ব্যস্ততায় ভরা রাজনৈতিক উত্তাপের আঙিনায় কি টান পড়ে ভালোবাসায়? জনতা থেকে সঙ্গী অথবা সঙ্গিনী, কিম্বা পোষ্য, ভালোবাসার রকমফেরে কেমন হয় রাজনীতিকদের ‘ভ্যালেন্টাইন ডে’ ? বিয়ের পরে অথবা এক্কেবারে সিঙ্গল! বারবার বিচ্ছেদের ভিড়েও ওঁদের কাছে কেমন হয় প্রেমদিবস ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিরন্তন ভালোবাসাকে পাথেয় করে বঙ্গের ‘হট টপিক’, কয়েকদিন আগেও সিঙ্গল থাকা, সদ্যবিবাহিত বিজেপির দিলীপ ঘোষ সংবাদ প্রতিদিন ডিজিটালকে বলছেন, ‘আমাদের পরম্পরায় ভালোবাসা চিরন্তন। কোনও একদিনের জন্য আমরা ভালোবাসি না। বিদেশ থেকে আমাদের শিখতে হবে না ভালোবাসা কী! যুগ যুগ ধরে রাধাকৃষ্ণের প্রেমলীলা চলছে। একদিনের ভালোবাসা নয়, চিরন্তন ভালোবাসাই আসল! ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ভালোবাসা উথলে উঠবে এমন নয়।’ 

Advertisement
Valentine’s Day: BJP’s Dilip Ghosh, CPM’s Dipsita Dhar, and TMC’s Kanchan Mallick & Debangshu Bhattacharya — What Are Their Views on Love?
সদ্যবিবাহিত বিজেপির দিলীপ ঘোষ। ফাইল ছবি।

প্রায় একই সুরে ভালোবাসার কথায় অভিনেতা-তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তাঁর কথায়, ‘আমার কাছে অন্য দিনের মতো এটাও একটা দিন। আমাদের সময়ে এসব ছিল না! এই যে কিস ডে, হাগ ডে! আসলে যাঁরা প্রেমে থাকেন, তাঁদের সবদিন প্রেমদিবস হওয়া উচিত। আমার কাছে এদিনটা আলাদা, তার কারণ, এই দিন আমি অফিসিয়ালি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, নতুন প্রেম খুঁজে পাই।’

Valentine’s Day: BJP’s Dilip Ghosh, CPM’s Dipsita Dhar, and TMC’s Kanchan Mallick & Debangshu Bhattacharya — What Are Their Views on Love?
বিয়ের পর কাঞ্চন-শ্রীময়ী। ফাইল ছবি।

এ তো গেল বিবাহিত দুই রাজনীতিকের কথা! কিন্তু এই বঙ্গের অন্যতম দুই ‘সিঙ্গল’ যুবমুখ কী বলছেন? সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সিপিএমের দীপ্সিতা ধর বলছেন, ‘ভ্যালেন্টাইন ডে আমার কাছে আলাদাভাবে কিছু নয়। কোনও দিন এভাবে ছিল না। ভালোবাসা প্রতিদিনের, নির্দিষ্ট দিনের উদযাপন নয়। আমরা যাঁদের ভালোবাসি, সেটা আমার পরিবারের সদস্য, আমার দলের কমরেডও হতে পারেন, আমার পোষ্য হতে পারে! প্রতিদিন তার ভালোবাসা উদযাপন করতে হয়। ১৪ ফেব্রুয়ারি আমার কাছে আলাদা কোনও দিন নয়, বরঞ্চ প্রতিদিনই আমার কাছে ঘৃণার বিপরীতে ভালোবাসার দিন।’ অন্যদিকে তৃণমূলের জনপ্রিয় যুবনেতা দেবাংশু ভট্টাচার্য প্রেমের দিবস নিয়ে বলছেন, ‘ছোটবেলা থেকে ভ্যালেন্টাইন ডে শুনে এসেছি। এইদিন বহু বন্ধুকে দেখেছি ঘুরতে, প্রপোজালের ছড়াছড়ি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনও দিনই সিরিয়াস সম্পর্কে জড়ায়নি, ছিল না বা এখনও নেই, তাই আমার কাছে ভ্যালেন্টাইন ডে যে আলাদা করে কিছু একটা, তেমন কিছু নয়! বহুসময় বন্ধুবান্ধবদের সঙ্গে বেরিয়েছি। রাস্তাঘাটে দেখেছি, বহু কাপল একসঙ্গে হাঁটছেন, ঘুরছেন, ভালো লেগেছে। কিন্তু নিজের এসবে কখনও মনখারাপ হয়নি। বরঞ্চ, বহু সম্পর্ক বিয়ে অবধি গিয়েছে দেখেছি, তাই আজকের দিনে অনেকেই বলেন সম্পর্কে আর বিশ্বাসযোগ্যতা নেই, বিচ্ছেদের আধিক্য। সেখানে এমন সম্পর্ক ছোটবেলা থেকে রয়েছে, তাঁরা একসঙ্গে কাটাচ্ছেন আজীবন, এগুলোও ভালোলাগে। যা ভালোবাসা যে চিরন্তন সেই কথাই বলে যায় আবার!’

আসলে ভালোবাসা শাশ্বত! জীবনের প্রত্যেকটি মুহূর্ত উজ্জীবিত করে এই শব্দবন্ধ। সমকাম থেকে বিষমকাম, পরিবেশ থেকে পোষ্য, ভালোথাকার রসদে বিবেচিত হয় সবটাই, সেই আবহেই যেন চিরন্তনের কথায় মশগুল এযুগের রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.