Kallol Khan

কলকাতার আসার পথে দুর্ঘটনার শিকার প্রাক্তন বিধায়ক কল্লোল খাঁ, চিকিৎসাধীন হাসপাতালে

শনিবার দুপুরে ১টা ২০ মিনিট নাগাদ কল্লোল, তাঁর সঙ্গী একরাম নাকাশিপাড়া থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন। ইটলা এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৯:৫৪

options
link
কলকাতার আসার পথে দুর্ঘটনার শিকার প্রাক্তন বিধায়ক কল্লোল খাঁ, চিকিৎসাধীন হাসপাতালে
কল্লোর খাঁর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। নিজস্ব চিত্র।

পথ দুর্ঘটনায় আহত নাকাশিপাড়ার প্রাক্তন বিধায়ক কল্লোল খাঁ। কলকাতা আসার পথে দুর্ঘটনার শিকার তিনি। শনিবার দুপুরে কোতোয়ালি থানার ইটলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মাথা, হাত ও পায়ে আঘাত লেগেছে। তিনি ছাড়াও আহত হয়েছেন, তাঁর গাড়ির চালক, বর্ষীয়ান নেতার সঙ্গী একরাম শেখ। একরামের একটি হাত ভেঙে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার দুপুরে ১টা ২০ মিনিট নাগাদ কল্লোল, তাঁর সঙ্গী একরাম নাকাশিপাড়া থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন। ইটলা এলাকায় পৌঁছতেই একটি লরি আচমকা ডান দিক থেকে বাঁ দিকে ঘুরে যায়। সেই সময় তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। ঘটনায় আহত হন কল্লোল, গাড়ির চালক ও তাঁর সঙ্গী। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধারকার্য শুরু করেন তাঁরা। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান।

Advertisement
Veteran TMC leader Kallol Khan meets with an accident on the way to Kolkata
হাসপাতালে চিকিৎসাধীন কল্লোল খাঁ। নিজস্ব চিত্র।

একরাম শেখের দাবি, দুর্ঘটনায় কল্লোল খাঁর মাথা, হাত ও পায়ে আঘাত লেগেছে। গাড়ির চালকও শরীরের একাধিক জায়গায় আহত হয়েছেন। এ ছাড়া একরাম শেখের একটি হাত ভেঙে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে। বর্তমানে কল্লোল খাঁ-সহ আহত সকলেই শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.