Jhargram

ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত, প্রতিবাদে রাস্তা অবরোধ আদিবাসীদের

এই গ্রেপ্তারেই সন্তুষ্ট নন তাঁরা। রবিবার বিক্ষোভে তাঁদের দাবি, দ্রুত তদন্ত শেষ করতে হবে। অভিযুক্তের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি অর্থাৎ ফাঁসি হয় সেই ব্যবস্থা করতে হবে।

সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১৬:২১

options
link
ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত, প্রতিবাদে রাস্তা অবরোধ আদিবাসীদের
শিলদা-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

আদিবাসী নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ। অভিযুক্ত এক টোটো চালক। তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত। রবিবার তার ফাঁসির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রবিবার সকাল থেকেই শিলদা-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন-সহ এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বেলপাহাড়ি থানার পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩ আগস্ট এক নাবালিকা স্কুলছাত্রীকে টোটো করে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতনের পরের দিন ২৪ আগস্ট, নাবালিকার পরিবার বেলপাহাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার দিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আদলতে পেশ করা হয়। বর্তমানে ধৃত জেলবন্দি রয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই গ্রেপ্তারেই সন্তুষ্ট নন পরিবার ও এলাকার বাসিন্দা। রবিবার বিক্ষোভে তাঁদের দাবি, দ্রুত তদন্ত শেষ করতে হবে। অভিযুক্তের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি অর্থাৎ ফাঁসি হয় সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ওই নির্যাতিতার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের বিক্ষোভে বেশ কিছুক্ষণ শিলদা-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। রাস্তায় আটকে যায় গাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.