নিজস্ব সংবাদদাতা, বোলপুর: এবছর শান্তিনিকেতনের বসন্তোৎসবে আশ্রমের ঐতিহ্য ও শৃঙ্খলা কড়া হাতে নিয়ন্ত্রণের জন্য বহিরাগতদের জন্য শুক্রবার একাধিক নিষেধাজ্ঞা জারি করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ মূলত কলা ভবন ও সংগীত ভবনের সামনে খোলা জায়গায় উৎসবের দিন সন্ধ্যাবেলায় বহিরাগত পর্যটকরা এসে নানা অনুষ্ঠান করতেন৷ কখনও কখনও সেই উৎসবের নেপথ্যে থাকতেন বিশ্বভারতীর প্রাক্তনীরাও৷ অতীত অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে, এই ধরনের অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা এবং অসামাজিক কার্যকলাপ হয়৷ কিন্তু বহিরাগত হওয়ায় তাঁদের বিরুদ্ধে বিশ্বভারতী কোনও ব্যবস্থা নিতে পারে না৷ তাই এবার আগাম সতর্কতা নিয়েই এদিন নিষেধাজ্ঞা জারি করল বিশ্বভারতী কর্তৃপক্ষ৷
বিশ্বভারতীর অভিযোগ, সন্ধ্যার অনুষ্ঠানে বহিরাগতরা রবীন্দ্র সংগীতের পাশাপাশি হিন্দিগান এবং নৃত্য করেন৷ কর্তৃপক্ষ মনে আশ্রমের পরিবেশের পরিপন্থী৷ উৎসবের দিন সকাল সাড়ে এগারোটার পর আশ্রম চত্বর খালি করে দিতে হবে৷ এরপর সেখানে আর প্রবেশ করা যাবে না৷ এছাড়াও বৈতালিক ও পরের দিন বসন্তোৎবের মূল দুই অনুষ্ঠানের পর এতদিন শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ভবনে ও প্রাক্তনীরা যে অনুষ্ঠান করতেন৷ সেই সমস্ত অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি করল বিশ্বভারতী৷ মূলত ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শনিবার সন্ধ্যায় পাঠভবন চত্বরে বৈতালিকের মাধ্যমে দোল উৎসবের সূচনা হবে৷ পরদিন সকালে ‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল…’ গান দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা৷
সর্বশেষ খবর
-
এবার রোনাল্ডো খেলবেন ভারতের মাটিতে? পর্তুগালের সঙ্গে শুরু আলোচনা, কবে হতে পারে ম্যাচ?
-
কেন বেসরকারি স্কুলে মাথাচাড়া দিচ্ছে হিংসা? সাউথ পয়েন্টের ঘটনায় বিস্মিত মনোবিদরা
-
শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে, হাসপাতালে নুসরত, কেমন আছেন অভিনেত্রী?
-
মাঝরাতে দরজায় মদ্যপ পরিচালকের টোকা! আবদার, ‘জড়িয়ে ধরো’, বিভীষিকাময় অভিজ্ঞতা স্বরা ভাস্করের
-
দেশবিরোধী কাজের অভিযোগে গ্রেপ্তার, ইউটিউবার নামতেই ডিমবৃষ্টি! উত্তপ্ত ব্যাঙ্কশাল কোর্ট