সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন নয়, মেরুকরণের স্বার্থে এবার গোটা রাজ্যে তিনদিন জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত নিল বিশ্ব হিন্দু পরিষদ৷ শ্রীকৃষ্ণের জন্মদিন পালনে আগেরবার যেখানে ৭০০টির মতো অনুষ্ঠানের আয়োজন করেছি্ল সংগঠনটি, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে দেড় হাজারেরও বেশি৷ সূত্রের খবর, বড় ধরনের অনুষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে ছোট ও মাঝারি আকারের আয়োজনের পরিসংখ্যান৷ বাড়ছে শোভাযাত্রার সংখ্যাও৷
[ আরও পড়ুন: সুনীল গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান, সাহিত্যিকের নামে নামকরণ হচ্ছে কলকাতার এই রাস্তার ]
ভিএইচপি সূত্রে খবর, আগামী ২৩, ২৪ ও ২৫ আগস্ট যথাক্রমে রাজ্যজুড়ে এই জন্মাষ্টমীর অনুষ্ঠান করতে চাইছে তাঁরা৷ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচশোটি ছোট-বড়-মাঝারি শোভাযাত্রা৷ এর কারণ, হিসাবে তাঁদের শক্তিবৃদ্ধিকেই মান্যতা দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ কর্তারা৷ তাঁদের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এ রাজ্যে হিন্দুদের সংগঠিত হতে দেখা গিয়েছে৷ পঞ্চায়েত নির্বাচনে কোনও কোনও ক্ষেত্রে এর ছাপ পড়লেও, লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া গিয়েছে৷ সেই সংখ্যাগরিষ্ঠ শ্রেণিকে একজোট রাখতেই এই প্রচেষ্টা বলে মত সংগঠনের৷ রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে ভিএইচপির অভিযোগ, তৃণমূল শাসনে রাজ্যে বাড়তে শুরু
করেছে জেহাদি কার্যকলাপ, হিন্দুদের উপর অত্যাচার এবং সংখ্যালঘু তোষণ। সেজন্যই হিন্দু সমাজকে সংগঠিত হওয়ার ডাক দিয়েছে সংগঠনটি৷ তাই জন্মাষ্টমীর দিন পুজার্চনা, সেমিনার ও শোভাযাত্রার সংখ্যা বাড়ানো হবে বলে সিদ্ধান্ত সংগঠনের৷
[ আরও পড়ুন: পুজো কমিটির দখল ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত রাসবিহারী অ্যাভিনিউ ]
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই রাজ্যজুড়ে বেড়েছে গেরুয়া শিবিরের প্রভাব৷ রামনবমী থেকে শুরু করে জন্মাষ্টমী ও হনুমান জয়ন্তী, গোটা রাজ্যে এই ধরনের অনুষ্ঠান পালনের বহর বেড়েছে৷ হয়েছে অস্ত্র মিছিল৷ ক্ষমতা বাড়িয়েছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ যার প্রমাণ পাওয়া গিয়েছে লোকসভা নির্বাচনে৷ এক ধাক্কায় দুই থেকে এরাজ্যে বিজেপির আসন সংখ্যা আঠারোতে পৌঁছে গিয়েছে৷ এবার বিজেপির লক্ষ্য ২০২১-এর বিধানসভা৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
‘স্বপ্নপূরণে এগিয়ে যাক তরুণরা’, লালকেল্লায় জেন জি-দের পাশে থাকার বার্তা মোদির
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে