ধীমান রায়, কাটোয়া: ভোট প্রচারের তাগিদ শালীনতার সীমা ছাড়াচ্ছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি বিকৃত করা হল পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার ভাতার (Bhatar) বিধানসভা কেন্দ্রে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ভাতারের তৃণমূল প্রার্থী (TMC Candidate) মানগোবিন্দ অধিকারীর প্রচারে একটি ব্যানার লাগানো হয়েছিল এলাকায়। নিত্যানন্দপুর গ্রামে রাস্তার পাশে লাগানো হয়েছিল ব্যানারটি। যাতে একদিকে রয়েছে প্রার্থীর ছবি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সোমবার স্থানীয় বাসিন্দারা দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সিঁথিতে সিঁদুর এঁকে দেওয়া হয়েছে। আর কপালে গোল করে লাল টিপ পরিয়ে দেওয়া হয়েছে। দলনেত্রীর ছবি বিকৃত করা হয়েছে, এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল (TMC) কর্মী ও সমর্থকরা। বিষয়টি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।
[আরও পড়ুন: চলতি সপ্তাহেই মুকুল রায়ের সমর্থনে কৃষ্ণনগরে সভা মোদির, যাবেন শিলিগুড়িতেও]
স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকদের অভিযোগ বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতিরাই এই কাজ করেছে। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। নিত্যানন্দপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হাফিজ মণ্ডলের অভিযোগ, “বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই ধরনের নোংরা কাজ করেছে। ওরা ভোটের আগে অশান্তির সৃষ্টি করতে চাইছে। আমরা পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছি। নির্বাচনে মানুষ ভোট দিয়ে যোগ্য জবাব দেবেন।” অন্যদিকে বিজেপির ভাতার ৩৩ নম্বর মণ্ডল সভাপতি রাজকুমার হাজরা বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভারতীয় জনতা পার্টি এই ধরনের নোংরা রাজনীতিতে বিশ্বাস করে না। প্রয়োজনে পুলিশ তদন্ত করে দেখুক।” গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বেশ থমথমে বলেই খবর। উল্লেখ্য, ২২ এপ্রিল হবে ভাতার এলাকার ভোটগ্রহণ।

ছবি: জয়ন্ত দাস
[আরও পড়ুন: ‘২ মে পদ্মফুলকে চোখে সরষে ফুল দেখাতেই হবে’, কর্মীদের চাঙা করতে ভোকাল টনিক অভিষেকের]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী